1. admin@mhnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত জনসেবা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে আলোচনায় প্রভাষক গাজী ফারুকে আজম মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘সম্প্রীতি অলিম্পিয়াড’ অনুষ্ঠিত পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট অন্তর গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র সিলেট বিভাগের চেলানদী রক্ষায় পরিবেশ অধিদপ্তরের পদক্ষেপ, ৩৬ জনের বিরুদ্ধে মামলা ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু

উল্লাপাড়ায় অবৈধ পণ্য খালাসের খবর সংগ্রহে গিয়ে সাংবাদিকদের ওপর হামলা, থানায় অভিযোগ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ৩১ বার পঠিত

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রাজস্ব ফাঁকির পণ্য খালাসের খবর সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন কয়েকজন সাংবাদিক।
২২ এপ্রিল বুধবার সকাল ৯ টার দিকে উপজেলার দুর্গানগর ইউনিয়নের বালসাবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় অন্তত ৩ সাংবাদিক আহত হন এবং তাদের ব্যবহৃত সরঞ্জাম ভাঙচুর করা হয়। এ ঘটনায় উল্লাপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

জানাযায় , বালসাবাড়ী এলাকায় গোপনে ভারত থেকে আনা হাইব্রিড সিল্ক সুতা খালাস করা হচ্ছিল। এতে বিপুল পরিমাণ রাজস্ব ফাঁকির অভিযোগ রয়েছে। বিষয়টি জানতে পেরে কয়েকজন সাংবাদিক ঘটনাস্থলে গিয়ে তথ্য সংগ্রহ ও ভিডিও ধারণের চেষ্টা করেন।

এ সময় অভিযুক্ত আলামিন জোয়াদ্দার ও তার সহযোগীরা সাংবাদিকদের ওপর অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ ওঠে। হামলায় দৈনিক শ্যামল বাংলা পত্রিকার প্রতিনিধি তুহিন আলম, দৈনিক কালের কন্ঠ পত্রিকার আতাউর রহমান রাজু ও গ্রীন টিভি প্রতিনিধি আরিফুল ইসলাম আহত হন। হামলাকারীরা তাদের ক্যামেরা ও মোবাইল ভাংচুর করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় বাদী হয়ে উল্লাপাড়া মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন দৈনিক কালের কন্ঠ পত্রিকার আতাউর রহমান রাজু।

ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। উল্লাপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) সেলিম হোসেন জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে ঘটনাস্থল থেকে সাংবাদিকদের উদ্ধার করা হয়েছে।

এদিকে, হামলার ঘটনায় সাংবাদিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তারা এ ঘটনার নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

সচেতন মহল মনে করছে, এ ধরনের ঘটনা গণমাধ্যমের স্বাধীনতার জন্য হুমকিস্বরূপ এবং দোষীদের আইনের আওতায় আনা জরুরি এবং শুধু উল্লাপাড়া নয় সারা বাংলাদেশ গণমাধ্যমকে স্বাধীননতা দিতে হবে তাহলে দেশের দূর্নীতি দমন হবে এবং বুকে সাহস নিয়ে সকল গণমাধ্যম কাজ করবে

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24