1. admin@mhnews24.com : admin :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বাকেরগঞ্জে দৈনিক ভোরের চেতনার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ব্রাহ্মণপাড়ায় দুই অভিযানে ১১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩ সিলেটে এক পক্ষের ধর্মঘটের ডাক অন্য পক্ষের বর্জনের ঘোষণা:পাল্টাপাল্টি অবস্থান পরিবহন সংগঠনগুলোর টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা জব্দ কচুয়ায় পূর্বশত্রুতার জেরে দুই দফা হামলা, ঘরে ঢুকে বৃদ্ধ হামিদ আলীকে কুপিয়ে জখম ​চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযান ১৪৯ বোতল এস্কাফ সিরাপ জব্দ কালিয়াকৈরে শ্রমিকের আন্দোলনের জেরে অর্ধশতাধিক কারখানা ছুটি অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ৭ টি খুলনার রূপসায় এসআরবি-৬ এর মাদক বিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ দুইজন মাদক কারবারি গ্রেফতার সুনামগঞ্জের ছাতকে পুলিশের রাতভর অভিযান: ইয়াবাসহ গ্রেফতার ১, জব্দ ১৪ লাখ টাকার পিকআপ ছাতকে পুলিশের অভিযানে, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতা জহিরুল ইসলাম গ্রেপ্তার

কচুয়ায় পূর্বশত্রুতার জেরে দুই দফা হামলা, ঘরে ঢুকে বৃদ্ধ হামিদ আলীকে কুপিয়ে জখম

  • প্রকাশের সময় : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
  • ২৬ বার পঠিত

রাজিব সরকার
কচুয়া পতিনিধি।।

চাঁদপুরের কচুয়া উপজেলার ১নং সাচার ইউনিয়নের শুয়ারুল গ্রামে পূর্বশত্রুতার জের ধরে একই পরিবারের সদস্যদের ওপর দুই দফা হামলার অভিযোগ উঠেছে। এ সময় বসতঘরে ঢুকে ঘুমন্ত অবস্থায় বৃদ্ধ হামিদ আলীকে ধারালো দা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় কচুয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগীর ছেলে শাহীন হোসেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৩ নভেম্বর ২০২৬ ইং শুক্রবার রাত আনুমানিক ৮টার দিকে শুয়ারুল মধ্যপাড়া মোড়ে আলফুর বন্ধ দোকানের সামনে এ হামলার প্রথম ঘটনা ঘটে। বাদী শাহীন হোসেন, তার মা হালিমা বেগম ও বোন তাসলিমা আক্তার বাজার থেকে কেনাকাটা করে বাড়ি ফেরার পথে অভিযুক্তরা লাঠিসোঁটা নিয়ে তাদের পথরোধ করে মারধর করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এতে তারা শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হন।

এ সময় শাহীন হোসেনের প্যান্টের পকেটে থাকা ৪৭ হাজার টাকা এবং তার বোনের কানে থাকা আনুমানিক ২০ হাজার টাকা মূল্যের স্বর্ণের দুল ছিনিয়ে নেওয়ার অভিযোগও করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, প্রথম দফা হামলার পর রাত আনুমানিক ৮টা ১০ মিনিটে অভিযুক্তরা ধারালো দা, লোহার শাবল ও রড নিয়ে তাদের বসতঘরে প্রবেশ করেন। এ সময় ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে খাটে ঘুমন্ত অবস্থায় থাকা বৃদ্ধ হামিদ আলীকে হত্যার উদ্দেশ্যে মাথায় ধারালো দা দিয়ে কোপ দেন। পাশাপাশি লোহার রড দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া বসতঘরের দরজা, জানালা ও বেড়া ভাঙচুর করে আনুমানিক ৫০ হাজার টাকার ক্ষতিসাধন করা হয়েছে বলেও অভিযোগ করেন বাদী।

পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে আহতদের উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। আহত হামিদ আলী বর্তমানে হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

বাদী শাহীন হোসেনের দাবি, জমিজমাসহ বিভিন্ন বিষয় নিয়ে অভিযুক্তদের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে এ হামলার ঘটনা ঘটেছে।

এ ঘটনায় মোঃ সাইদুল ইসলাম, সাব্বির, শহীদুল ইসলাম, আমেনা বেগম ও তানিয়া বেগমসহ অজ্ঞাতনামা আরও ২-৩ জনকে অভিযুক্ত করে কচুয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন শাহীন হোসেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24