1. admin@mhnews24.com : admin :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বাকেরগঞ্জে দৈনিক ভোরের চেতনার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ব্রাহ্মণপাড়ায় দুই অভিযানে ১১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩ সিলেটে এক পক্ষের ধর্মঘটের ডাক অন্য পক্ষের বর্জনের ঘোষণা:পাল্টাপাল্টি অবস্থান পরিবহন সংগঠনগুলোর টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা জব্দ কচুয়ায় পূর্বশত্রুতার জেরে দুই দফা হামলা, ঘরে ঢুকে বৃদ্ধ হামিদ আলীকে কুপিয়ে জখম ​চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযান ১৪৯ বোতল এস্কাফ সিরাপ জব্দ কালিয়াকৈরে শ্রমিকের আন্দোলনের জেরে অর্ধশতাধিক কারখানা ছুটি অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ৭ টি খুলনার রূপসায় এসআরবি-৬ এর মাদক বিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ দুইজন মাদক কারবারি গ্রেফতার সুনামগঞ্জের ছাতকে পুলিশের রাতভর অভিযান: ইয়াবাসহ গ্রেফতার ১, জব্দ ১৪ লাখ টাকার পিকআপ ছাতকে পুলিশের অভিযানে, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতা জহিরুল ইসলাম গ্রেপ্তার

সুনামগঞ্জের ছাতকে পুলিশের রাতভর অভিযান: ইয়াবাসহ গ্রেফতার ১, জব্দ ১৪ লাখ টাকার পিকআপ

  • প্রকাশের সময় : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
  • ৩২ বার পঠিত

লুৎফুর রহমান সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জের ছাতকে মাদকবিরোধী অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার হেফাজত থেকে প্রায় ১৪ লাখ টাকা মূল্যের একটি ডিআই পিকআপ গাড়িও জব্দ করা হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) রাত সাড়ে ৩টার দিকে উপজেলার ৯নং জাউয়াবাজার ইউনিয়নের কৈতক পয়েন্ট এলাকায় এ অভিযান চালানো হয়।

পুলিশ সূত্রে জানা যায়, ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কামাল হোসেন, পিপিএম-এর নির্দেশনায় জাউয়াবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই দেবাশীষ শর্মার নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে কৈতক পয়েন্টের ইকবাল ভেরাইটিজ স্টোর নামের ভূষিমালের দোকানের সামনে পাকা রাস্তা থেকে মোঃ রুকন মিয়া (৩২) নামে এক যুবককে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত রুকন মিয়া ছাতক উপজেলার হরিশ্বরন গ্রামের আব্দুল জলিলের। ছেলে। পুলিশ তার হেফাজত থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে, যার আনুমানিক বাজারমূল্য ১৫ হাজার টাকা। একই সঙ্গে প্রায় ১৪ লাখ টাকা মূল্যের একটি ডিআই পিকআপ গাড়ি জব্দ করা হয়।

পরে গ্রেফতারকৃত যুবক ও উদ্ধারকৃত আলামত ছাতক থানায় নিয়ে আসা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

ছাতক থানা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।
তথ্যসূত্র: ছাতক থানা পুলিশের প্রেস বিজ্ঞপ্তি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24