1. admin@mhnews24.com : admin :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বাকেরগঞ্জে দৈনিক ভোরের চেতনার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ব্রাহ্মণপাড়ায় দুই অভিযানে ১১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩ সিলেটে এক পক্ষের ধর্মঘটের ডাক অন্য পক্ষের বর্জনের ঘোষণা:পাল্টাপাল্টি অবস্থান পরিবহন সংগঠনগুলোর টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা জব্দ কচুয়ায় পূর্বশত্রুতার জেরে দুই দফা হামলা, ঘরে ঢুকে বৃদ্ধ হামিদ আলীকে কুপিয়ে জখম ​চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযান ১৪৯ বোতল এস্কাফ সিরাপ জব্দ কালিয়াকৈরে শ্রমিকের আন্দোলনের জেরে অর্ধশতাধিক কারখানা ছুটি অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ৭ টি খুলনার রূপসায় এসআরবি-৬ এর মাদক বিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ দুইজন মাদক কারবারি গ্রেফতার সুনামগঞ্জের ছাতকে পুলিশের রাতভর অভিযান: ইয়াবাসহ গ্রেফতার ১, জব্দ ১৪ লাখ টাকার পিকআপ ছাতকে পুলিশের অভিযানে, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতা জহিরুল ইসলাম গ্রেপ্তার

খুলনার রূপসায় এসআরবি-৬ এর মাদক বিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ দুইজন মাদক কারবারি গ্রেফতার

  • প্রকাশের সময় : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
  • ৩০ বার পঠিত

মাদকের বিরুদ্ধে (জিরো টলারেন্স নীতিতে) অটল থেকে এসআরবি ফোর্সেস মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

এরই ধারাবাহিকতায় এসআরবি-৬, সিপিসি স্পেশাল কোম্পানির একটি চৌকস আভিযানিক দল ১৪ নভেম্বর ২০২৬ ইং তারিখ, বিকেল ১৬:৩০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে খুলনা জেলার রূপসা থানাধীন শ্রীফলতলা ইউনিয়নের নন্দনপুর এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে অবৈধ মাদকদ্রব্য ২৪ পিচ ইয়াবাসহ আসামি ১। মোঃ আব্দুল কুদ্দুস (৪৭), পিতা: আব্দুল গাফফার,সাং: পশ্চিম রমজানপুর বউ বাজার, থানা: রূপসা, জেলাঃ খুলনাকে গ্রেফতার করে।

একই তারিখ সন্ধ্যা ১৮:৩০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে খুলনা জেলার রূপসা থানাধীন আইচগাতি ইউনিয়নের দেয়াড়া এলাকায় পৃথক একটি অভিযান পরিচালনা করে অবৈধ মাদকদ্রব্য ৫৮ পিচ ইয়াবাসহ আসামি জুয়েল শেখ (২১), পিতা: ইসরাফিল শেখ, সাং: দেয়াড়া, থানা: রূপসা, জেলাঃ খুলনাকে গ্রেফতার করে।

উদ্ধারকৃত মাদকদ্রব্য উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ পূর্বক পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে খুলনা জেলার রূপসা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা রুজু পূর্বক উদ্ধারকৃত অবৈধ মাদকদ্রব্যসহ আসামিদ্বয়কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24