1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারী চা আড্ডায় মুন্সীগঞ্জ থেকে তরুণী এনে গণধর্ষণ অভিযোগে গ্রেফতার ১ ভুট্টা ব্যবসায় ১ কোটি ৬৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার ১ নেত্রকোণা দুর্গাপুরে ভার্চুয়ালি যুক্ত হয়ে কৃষি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষকের সেবায় নতুন উদ্যোগ, মনোহরদীতে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম চাঁপাইনবাবগঞ্জ ৬ নং ওর্য়াডে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান ​শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ১২টি ভারতীয় চোরাই মোবাইল জব্দ কেশবপুরে সরকারি খাল দখলমুক্ত, কেটে দেওয়া হলো ঘেরের বেড়ি ‘ইত্যাদি’র জনপ্রিয় নানা-নাতি জুটি আজ স্মৃতির পাতায় ‘বড় কোনো পদ না পেলেও আক্ষেপ নেই’—হাসিমুখে যা বললেন লুৎফুজ্জামান বাবর সাতক্ষীরায় শুরু ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলা

কচুয়ায় বাল্য বিবাহ রোধে সচেতনতামূলক সভা ও ক্যাম্পেইন অনুষ্ঠিত।

  • প্রকাশের সময় : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৬ বার পঠিত

নিজস্ব সংবাদদাতা কচুয়া (বাগেরহাট)

কচুয়ায় জাতিসংঘের জনসংখ্যা তহবিলের (UNFPA) অর্থায়নে পরিচালিত ‘গ্লোবাল প্রোগ্রাম টু এন্ড চাইল্ড ম্যারেজ (GPECM-III)’ প্রকল্পের আওতায় বাল্যবিয়ে প্রতিরোধে এক সচেতনতামূলক সম্প্রদায় অংশগ্রহণ (কমিউনিটি এনগেজমেন্ট) সভা ও ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
​বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) সকাল ১১টায় গোয়ালমাঠ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের উদ্যোগে বিদ্যালয়ের হলরুমে এই সভা ও ক্যাম্পেইনের অনুষ্ঠিত হয়।
​গোয়ালমাঠ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো:আবুল হাশেমের সঞ্চালনায় এবং কচুয়ার গোয়ালমাঠ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি ডাকুয়া অলিউর রসূল জামিল এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ হাসিবুর রহমান। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাড়িপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি সরদার রেজাউল হোসেন চল।অভিভাবক সদস্য বিশিষ্ট সমাজসেবক সরদার আব্দুস সালাম, ডাক্তার তানিয়া তনিমা তনু,ঘটক সুরত আলী শেখ,কাজী মোহাম্মদ নূর ইসলাম, শিক্ষার্থী তানজিকা তাসমিন অধরা, পুরহিত সুজন কুমার ব্যানার্জি, প্রধান শিক্ষক মোঃ রুহুল আমিন, প্রধান শিক্ষক মিলন কুমার গুহ, শিক্ষক শাহিনা আক্তার,গ্রাম পুলিশ মিন্টু দাস সহ স্থানীয় স্বাস্থ্যকর্মী।
​সভায় বক্তারা বলেন, বাল্যবিয়ে একটি সামাজিক ব্যাধি। এটি কিশোরীদের শিক্ষা ও শারীরিক বিকাশ ব্যাহত করার পাশাপাশি তাদের স্বাস্থ্যকে চরম ঝুঁকিতে ফেলে। বাল্যবিয়ে মুক্ত সমাজ গঠনে শুধু আইন প্রয়োগই যথেষ্ট নয়, বরং অভিভাবক, শিক্ষক, ধর্মীয় প্রতিনিধি ও স্থানীয় সুশীল সমাজকে একসাথে সচেতন ভূমিকা পালন করতে হবে। প্রতিটি শিক্ষার্থী যেন নির্ভয়ে তাদের শিক্ষা জীবন সম্পন্ন করতে পারে, সে বিষয়ে সকলকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানানো হয়।
​অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় সাংবাদিক, ধর্মীয় নেতা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে বাল্যবিয়েকে ‘না’ বলার শপথ গ্রহণের মাধ্যমে ক্যাম্পেইনের সমাপ্তি ঘটে।
অনুরূপভাবে গোয়ালমাঠ রসিকলাল মাধ্যমিক বিদ্যালয়সহ কচুয়া উপজেলার ছয়টি বিদ্যালয়ে একই দিনে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা মূলক সভা ও ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

আয়শা সিদ্দিকা বুলু
নিজস্ব সংবাদদাতা
কচুয়া বাগেরহাট।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24