1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারী চা আড্ডায় মুন্সীগঞ্জ থেকে তরুণী এনে গণধর্ষণ অভিযোগে গ্রেফতার ১ ভুট্টা ব্যবসায় ১ কোটি ৬৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার ১ নেত্রকোণা দুর্গাপুরে ভার্চুয়ালি যুক্ত হয়ে কৃষি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষকের সেবায় নতুন উদ্যোগ, মনোহরদীতে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম চাঁপাইনবাবগঞ্জ ৬ নং ওর্য়াডে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান ​শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ১২টি ভারতীয় চোরাই মোবাইল জব্দ কেশবপুরে সরকারি খাল দখলমুক্ত, কেটে দেওয়া হলো ঘেরের বেড়ি ‘ইত্যাদি’র জনপ্রিয় নানা-নাতি জুটি আজ স্মৃতির পাতায় ‘বড় কোনো পদ না পেলেও আক্ষেপ নেই’—হাসিমুখে যা বললেন লুৎফুজ্জামান বাবর সাতক্ষীরায় শুরু ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলা

কচুয়ায় বাল্য বিয়ে রোধে সচেতনতামূলক অভিভাবক সভা অনুষ্ঠিত।

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ২২ বার পঠিত

নিজস্ব সংবাদদাতা কচুয়া (বাগেরহাট)

কচুয়ায় জাতিসংঘের জনসংখ্যা তহবিলের (UNFPA) অর্থায়নে পরিচালিত ‘গ্লোবাল প্রোগ্রাম টু এন্ড চাইল্ড ম্যারেজ (GPECM-III)’ প্রকল্পের আওতায় বাল্যবিয়ে প্রতিরোধে এক সচেতনতামূলক সম্প্রদায় অংশগ্রহণ (কমিউনিটি এনগেজমেন্ট) সভা ও ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
​বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১০টা ও ১১টায় আন্ধারমানিক মাধ্যমিক বিদ্যালয় এবং আন্ধারমানিক বালিকা বিদ্যালয়ের যৌথ উদ্যোগে বিদ্যালয় হলরুমে পৃথকভাবে এই সভা ও ক্যাম্পেইনের আয়োজন করা হয়।
​আন্ধারমানিক মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমল কৃষ্ণ মজুমদার এবং আন্ধারমানিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক পিটুল কুমার মিত্রের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কচুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক উজ্জ্বল কুমার দাস, স্থানীয় বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির (এসএমসি) সভাপতি মাসফিকুর রহমান, বিশিষ্ট সমাজসেবক শৈলেন্দ্র নাথ মল্লিক ও নেপাল চন্দ্র রায় এবং স্থানীয় স্বাস্থ্যকর্মী উত্তম কুমার মন্ডল।
​সভায় বক্তারা বলেন, বাল্যবিয়ে একটি সামাজিক ব্যাধি। এটি কিশোরীদের শিক্ষা ও শারীরিক বিকাশ ব্যাহত করার পাশাপাশি তাদের স্বাস্থ্যকে চরম ঝুঁকিতে ফেলে। বাল্যবিয়ে মুক্ত সমাজ গঠনে শুধু আইন প্রয়োগই যথেষ্ট নয়, বরং অভিভাবক, শিক্ষক, ধর্মীয় প্রতিনিধি ও স্থানীয় সুশীল সমাজকে একসাথে সচেতন ভূমিকা পালন করতে হবে। প্রতিটি শিক্ষার্থী যেন নির্ভয়ে তাদের শিক্ষা জীবন সম্পন্ন করতে পারে, সে বিষয়ে সকলকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানানো হয়।
​অনুষ্ঠানে দুই বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় সাংবাদিক, ধর্মীয় নেতা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে বাল্যবিয়েকে ‘না’ বলার শপথ গ্রহণের মাধ্যমে ক্যাম্পেইনের সমাপ্তি ঘটে।

আয়শা সিদ্দিকা বুলু
নিজস্ব সংবাদদাতা
কচুয়া বাগেরহাট।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24