1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডিসির কাছে প্রতিকার দাবি,রেলগেটে জমি মালিকানায় জবর দখল সুনামগঞ্জের পৃথক দুটি এলাকায় বিজিবি”র অভিযানে দেড়লাখ টাকার উপরে মাদকদ্রব্যসহ অবৈধ মালামাল জব্দ ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজারে অভিযান, ফসলি জমি রক্ষার দাবি নবাগত ইউএনও নাজমুল হুসাইনকে ফুলেল শুভেচ্ছা জানাল ডি.বি. ইউনাইটেড হাইস্কুল ব্রাহ্মণপাড়ায় ১৫ ও ৩ বছরের সাজাপ্রাপ্ত কুখ্যাত ডাকাত গ্রেপ্তার সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলারপান্ডারগাঁও ইউনিয়নের,পঞ্চগ্রাম সুনাপুর মাদ্রাসার বার্ষিক ইসলামি সম্মেলন টেকনাফে বিজিবির পৃথক দুই অভিযানে ইয়াবা উদ্ধার, আসামী গ্রেফতার ভুয়া সাংবাদিকের প্রতারণা: চিকিৎসার টাকা নিজের পকেটে, মামলা সত্যিকারের সাংবাদিকদের নামে আড়াইহাজারে বেকারিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, মালিককে ১ লাখ টাকা জরিমানা নবীনগরে নদী খননের আড়ালে ব্যক্তিমালিকানাধীন জমির মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

কচুয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ৪৩ বার পঠিত

নিজস্ব সংবাদদাতা, কচুয়া (বাগেরহাট) ॥
​
দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে বাগেরহাটের কচুয়ায় বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠন। সোমবার (২৩ নভেম্বর) বিকেলে আয়োজিত এ কর্মসূচিতে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
​
দলীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেলে উপজেলা বিএনপির উদ্যোগে কচুয়া সদর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এক সংক্ষিপ্ত পথসভায় মিলিত হয়।
​
কচুয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাজরা আসাদুল ইসলাম পান্নার সভাপতিত্বে পথসভাটি পরিচালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এম তৌহিদুল ইসলাম। সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ জাহাঙ্গীর হোসেন এবং বিএনপি নেতা বেদার উদ্দিন ডাকুয়া, শাহনেওয়াজ সরদার ও মোল্লা ছাইদুর রহমান।
​
বক্তারা দেশের চলমান পরিস্থিতি ও নৈরাজ্যের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান এবং শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে দলীয় কার্যক্রম আরও সুসংগঠিত করার আহ্বান জানান।
​
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা নাজমুল মোর্শেদ নাদিম, অ্যাডভোকেট মাসফিকুর রহমান মাসুম, শেখ আব্দুস সোবাহান, সরদার রেজাউল হোসেন, শেখ শহিদুল ইসলাম ও শিকদার নজরুল ইসলাম; কচুয়া বাজার বণিক সমিতির সভাপতি হাজরা আতিকুল ইসলাম লাভলু ও সাধারণ সম্পাদক সরদার সুমন; যুবদল নেতা এমদাদুল হক মাসুদ, শেখ সুজন ও ইকবাল হোসেন; স্বেচ্ছাসেবক দল নেতা সরদার নাহিদ ও শামীম হাসান রাবু; কৃষক দল নেতা আল-মামুন মুক্তি ও সেখ আসাদ এবং ছাত্রদল নেতা রিয়াজুল ইসলাম রিয়াজ ও মো. ইমরান হোসেন।

এ সময় স্থানীয় গণমাধ্যমকর্মীসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24