1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডিসির কাছে প্রতিকার দাবি,রেলগেটে জমি মালিকানায় জবর দখল সুনামগঞ্জের পৃথক দুটি এলাকায় বিজিবি”র অভিযানে দেড়লাখ টাকার উপরে মাদকদ্রব্যসহ অবৈধ মালামাল জব্দ ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজারে অভিযান, ফসলি জমি রক্ষার দাবি নবাগত ইউএনও নাজমুল হুসাইনকে ফুলেল শুভেচ্ছা জানাল ডি.বি. ইউনাইটেড হাইস্কুল ব্রাহ্মণপাড়ায় ১৫ ও ৩ বছরের সাজাপ্রাপ্ত কুখ্যাত ডাকাত গ্রেপ্তার সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলারপান্ডারগাঁও ইউনিয়নের,পঞ্চগ্রাম সুনাপুর মাদ্রাসার বার্ষিক ইসলামি সম্মেলন টেকনাফে বিজিবির পৃথক দুই অভিযানে ইয়াবা উদ্ধার, আসামী গ্রেফতার ভুয়া সাংবাদিকের প্রতারণা: চিকিৎসার টাকা নিজের পকেটে, মামলা সত্যিকারের সাংবাদিকদের নামে আড়াইহাজারে বেকারিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, মালিককে ১ লাখ টাকা জরিমানা নবীনগরে নদী খননের আড়ালে ব্যক্তিমালিকানাধীন জমির মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

বেতাগীতে বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন মোকামিয়ার সাবেক সাধারণ সম্পাদক এনামুল হক সালাম

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ৭ বার পঠিত

মোঃ সোহেল রানা ( বরগুনা )

বরগুনার বেতাগীতে মোকামিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সেনা সদস্য এনামুল হক সালাম জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। দীর্ঘদিন বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থাকার পর এবার জামায়াতের রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

রোববার (২২ নভেম্বর) সন্ধ্যা সাতটায় মোকামিয়া ইউনিয়ন জামায়াতের দলীয় কার্যালয়ে আয়োজিত সাধারণ সভায় উপজেলা জামায়াতের আমির ও সেক্রেটারির উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগ দেন তিনি।

যোগদান উপলক্ষে বক্তব্যে নিজের রাজনৈতিক অবস্থান পরিবর্তনের কারণ ব্যাখ্যা করেন তিনি। এনামুল হক সালাম বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আদর্শ এখনো তিনি ধারণ করেন। তবে ৫ আগস্ট-পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি এবং বর্তমান রাজনীতির সঙ্গে নিজের নীতি-নৈতিকতার অসামঞ্জস্য অনুভব করায় বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি আরও বলেন, জামায়াতের নীতি-নৈতিকতা ও আদর্শ এবং দলটির আমির ডা. শফিকুর রহমানের রাজনৈতিক দর্শন তাঁকে আকৃষ্ট করেছে। এ ছাড়া বরগুনার দুটি সংসদীয় আসনের প্রার্থী সুলতান আহমেদের নীতি-নৈতিকতাও তাঁর ভালো লেগেছে। এনামুল হক সালামের স্ত্রী আগে থেকেই মহিলা জামায়াতের সম্পৃক্ত।

যোগদান অনুষ্ঠানে বেতাগী উপজেলা জামায়াতের আমির সাইদুল ইসলাম সোহরাব, সেক্রেটারি শাহাদাত হোসেন, নায়েবে আমির রফিকুল ইসলাম বিশ্বাস, মোকামিয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি নাসির উদ্দিন, সেক্রেটারি শামীম হোসেন ও বায়তুলমাল সেক্রেটারি শরীফ মো. আমানুল্লাহসহ স্থানীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24