1. admin@mhnews24.com : admin :
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জিয়া পরিষদ ও জিয়া মন্ত্র এবং জিয়া সাইবার ফোর্স -জেডসিএফ যুক্তরাষ্ট্র এর উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি পালিত দোয়ারাবাজার সীমান্তে বিজিবির অভিযানে ৭ জন আটক, পালিয়েছে ২ মালয়েশিয়ার বাড়িতে কারাবাসেও পরিবারের সঙ্গ পাচ্ছেন না নাজিব, একসঙ্গে থাকতে পারবেন না স্ত্রী-স্বজনরাও। সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে ভারতীয় সোলার প্যানেল ও ফেয়ারডিল সিরাপ জব্দ শ্যামনগরের গাবুরাতে জেলেদের স্ত্রী-সন্তানদের মানববন্ধন, বনদস্যু নির্মূলের দাবী মদনে শাহেনা আক্তার ইসলামিয়া কওমী মহিলা মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধনী অনুষ্ঠান কচুয়ায় উপজেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক চেয়ারম্যান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শিকদার আ: আব্দুর রহিম এর স্ত্রীর ইন্তেকাল।বিভিন্ন মহলের শোক আশুলিয়ায় ডক্টরস জেনারেল হাসপাতালের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ, কর্মচারীকে মারধর ও প্রাণনাশের হুমকির বিরুদ্ধে থানায় অভিযোগ পাইকগাছার সার্বিক উন্নয়ন ও জনদুর্ভোগ লাঘবে আধুনিক বাস টার্মিনাল নির্মাণ জরুরি ..এসএম মনিরুল হাসান বাপ্পী নাটোরে হুইপ দুলুকে সংবর্ধনা, জনতার ঢলে কাবির হোসেন কাঙ্গালের পক্ষে গণজোয়ার

কচুয়ায় ৩নং মঘিয়া ইউনিয়ন বিএনপির যৌথ বর্ধিত সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
  • ১১৩ বার পঠিত

আয়শা সিদ্দিকা বুলু, নিজস্ব সংবাদদাতা (কচুয়া, বাগেরহাট):

​বাগেরহাটের কচুয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র ৩নং মঘিয়া ইউনিয়ন শাখার উদ্যোগে এক যৌথ বর্ধিত সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

​আজ ২২ সেপ্টেম্বর (মঙ্গলবার) বিকেল ৪টায় উপজেলা বিএনপির আয়োজনে স্থানীয় আন্ধারমানিক হাই স্কুল মাঠে এই সভার আয়োজন করা হয়।

​মঘিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মাহাবুবুর রহমান লালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মো. জাকির হোসেন। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন কচুয়া উপজেলা বিএনপির সভাপতি সরদার জাহিদ।

মঘিয়া ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক প্রভাষক শেখ ওবায়দুল ইসলামের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এম তৌহিদুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক শেখ জাহাঙ্গীর হোসেন।

​এছাড়াও যৌথ বর্ধিত সভায় বক্তৃতা করেন ও উপস্থিত উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সিকদার মুশফিকুর রহমান মাসুম, জেলা স্বেচ্ছাসেবক দল নেতা সরদার নাহিদ, উপজেলা যুবদল নেতা অলিউল রাসুল অলি, এমদাদুল হক মাসুদ, শেখ সুজন, উপজেলা কৃষক দলের সভাপতি আল মামুন মুক্তি,যুবদল নেতা রাকিবুল ইসলাম, ছাত্রদল নেতা শেখ রিয়াজ, স্বেচ্ছাসেবক দল নেতা বাবু, আনিসুল ইসলাম আনিস সহ উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীবৃন্দ।##

​প্রধান অতিথি তার বক্তব্যে দলীয় সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে নেতাকর্মীদের প্রতি দিকনির্দেশনামূলক নানা পরামর্শ দেন এবং নতুন সদস্যদের দলে যোগদানের আহ্বান জানান।

আয়েশা সিদ্দিকা বুলু, নিজস্ব সংবাদদাতা
কচুয়া বাগেরহাট।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24