1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারী চা আড্ডায় মুন্সীগঞ্জ থেকে তরুণী এনে গণধর্ষণ অভিযোগে গ্রেফতার ১ ভুট্টা ব্যবসায় ১ কোটি ৬৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার ১ নেত্রকোণা দুর্গাপুরে ভার্চুয়ালি যুক্ত হয়ে কৃষি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষকের সেবায় নতুন উদ্যোগ, মনোহরদীতে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম চাঁপাইনবাবগঞ্জ ৬ নং ওর্য়াডে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান ​শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ১২টি ভারতীয় চোরাই মোবাইল জব্দ কেশবপুরে সরকারি খাল দখলমুক্ত, কেটে দেওয়া হলো ঘেরের বেড়ি ‘ইত্যাদি’র জনপ্রিয় নানা-নাতি জুটি আজ স্মৃতির পাতায় ‘বড় কোনো পদ না পেলেও আক্ষেপ নেই’—হাসিমুখে যা বললেন লুৎফুজ্জামান বাবর সাতক্ষীরায় শুরু ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলা

কমরেড বদরুদ্দীন উমর এর প্রথম মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভার আয়োজন

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩২ বার পঠিত

বিশ্বনাথ প্রতিনিধি আফজাল মিয়া।

বাঙলাদেশ লেখক শিবির সিলেট জেলা শাখার উদ্যোগে আজ ৭ সেপ্টেম্বর মার্কসবাদী লেনিনবাদী কমিউনিস্ট বিপ্লবী কমরেড বদরুদ্দীন উমর এর প্রথম মৃত্যুবার্ষিকীতে তার জীবন ও কর্মের উপর আলোকপাত করা হয়। সংগঠনটির সভাপতি খালেদ উদ দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় কমরেড বদরুদ্দীন উমরের সংক্ষিপ্ত জীবনী পাঠ করেন সাধারণ সম্পাদক মিনহাজ আহমেদ। আলোচনায় অংশ নেন প্রবীণ রাজনীতিক নুরুল হুদা সালেহ, সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি ইউসুফ জামিল, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশন সিলেট জেলা শাখার সংগঠক শিরিন মিয়া, বাঙলাদেশ লেখক শিবিরের সিলেট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক কবি মজনু মুহিবুর রাহমান ও প্রচার সম্পাদক সাংবাদিক বদরুল ইসলাম (মহসিন)।

আলোচনা সভায় বক্তারা বলেন, কমরেড উমর ছিলেন, শ্রমিক ও মেহনতি জনগণের মুক্তি সংগ্রামের আপসহীন নেতা। তিনি আমাদের শিখিয়ে গেছেন কিভাবে নিজের পুরোটা জীবন মুক্তির সংগ্রামে নিয়োজিত রাখা যায়। কমরেড উমরের জীবন এবং এদেশের জনগণের মুক্তির সংগ্রাম অবিচ্ছেদ্য।

আলোচনায় বক্তারা আশাবাদ ব্যক্ত করে বলেন, কমরেড উমরের দেখানো পথে লড়াই ও সংগ্রামের মধ্য দিয়ে এদেশের মুক্তিকামী মানুষ খুঁজে পাবে তাদের শান্তির ও স্বস্তির ঠিকানা।
মোঃ আফজাল মিয়।
সিলেট বিশ্বনাথ উপজেলা সংবাদদাতা
বিশ্বনাথ পৌরসভা
মোবাঃ ০১৭২৬৬৬০০০০।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24