1. admin@mhnews24.com : admin :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লায় প্রাইভেটকার থেকে ২৪ কেজি গাঁজাসহ আটক-২ যশোর জেলা পুলিশের সাত কর্মকর্তা বদলি যশোরে ৯৮ সার ডিলার ৬৫ বিএনপি, অভিজ্ঞ ব্যবসায়ীরা বাদ কালীগঞ্জে ডাকাতির ঘটনায় মালামাল উদ্ধারসহ -২ ডাকাত গ্রেফতার কেন্দুয়ায় জুয়া খেলতে গিয়ে ধরা পড়লেন দুই মেম্বারসহ ছয়জন ৫ বছরে এক কোটি দক্ষ কর্মী তৈরি করে বিশ্বের বিভিন্ন দেশে পাঠানো হবে প্রবাসী কল্যাণ মন্ত্রী নওগাঁয় ডিবির অভিযানে ২৫টি জাল ১ হাজার টাকার নোটসহ গ্রেপ্তার ১ ধামইরহাটে বিজিবির অভিযানে ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি আটক খুলনা সদর থানার চাঞ্চল্যকর তুষার হত্যা মামলার সন্দিগ্ধ আসামি গ্রেফতার নারায়ণগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, সম্মাননা পেলেন চার চালক

কুমিল্লায় প্রাইভেটকার থেকে ২৪ কেজি গাঁজাসহ আটক-২

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
  • ৪০ বার পঠিত

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লায় প্রাইভেটকার তল্লাশি করে ২৪ কেজি গাঁজা ও তিনটি মোবাইল ফোন জব্দসহ দুজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (২৮ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এ তথ্য জানায়।
বিজিবি জানায়, শিবেরবাজার বিওপির একটি টহলদল মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় সীমান্ত থেকে আনুমানিক দুই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে শিবেরবাজার এলাকায় একটি প্রাইভেট কার তল্লাশি করা হয়। গাড়ি থেকে ২৪ কেজি গাঁজা ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়। জব্দ করা মালামালের আনুমানিক মূল্য নির্ধারণ করা হয়েছে ২১ লাখ ১ হাজার ৯৮৯ টাকা। এ সময় গাড়িতে থাকা দুই ব্যক্তিকে আটক করা হয়। পরে আটক করা দুই ব্যক্তিকে এবং জব্দ করা মাদকদ্রব্য চৌদ্দগ্রাম থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানানো হয়েছে।
বিজিবি আরও জানায়, সীমান্ত এলাকায় মাদক চোরাচালান ও আন্তসীমান্ত অপরাধ দমনে বিজিবির এই অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24