1. admin@mhnews24.com : admin :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লায় প্রাইভেটকার থেকে ২৪ কেজি গাঁজাসহ আটক-২ যশোর জেলা পুলিশের সাত কর্মকর্তা বদলি যশোরে ৯৮ সার ডিলার ৬৫ বিএনপি, অভিজ্ঞ ব্যবসায়ীরা বাদ কালীগঞ্জে ডাকাতির ঘটনায় মালামাল উদ্ধারসহ -২ ডাকাত গ্রেফতার কেন্দুয়ায় জুয়া খেলতে গিয়ে ধরা পড়লেন দুই মেম্বারসহ ছয়জন ৫ বছরে এক কোটি দক্ষ কর্মী তৈরি করে বিশ্বের বিভিন্ন দেশে পাঠানো হবে প্রবাসী কল্যাণ মন্ত্রী নওগাঁয় ডিবির অভিযানে ২৫টি জাল ১ হাজার টাকার নোটসহ গ্রেপ্তার ১ ধামইরহাটে বিজিবির অভিযানে ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি আটক খুলনা সদর থানার চাঞ্চল্যকর তুষার হত্যা মামলার সন্দিগ্ধ আসামি গ্রেফতার নারায়ণগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, সম্মাননা পেলেন চার চালক

খুলনা সদর থানার চাঞ্চল্যকর তুষার হত্যা মামলার সন্দিগ্ধ আসামি গ্রেফতার

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
  • ২৮ বার পঠিত

*খুলনা সদর থানার চাঞ্চল্যকর তুষার হত্যা মামলার সন্দিগ্ধ আসামি ও বি কোম্পানির সক্রিয় সদস্য আরিফকে গ্রেফতার করেছে এসআরবি-৬, স্পেশাল কোম্পানি*

এসআরবি ফোর্সেস নিয়মিত মামলার আসামিসহ বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভূক্ত আসামিদের গ্রেফতার, অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক কারবারি গ্রেফতার এবং বিভিন্ন চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণের ঘটনায় জড়িত অপরাধীদের আইনের আওতায় আনয়নের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।

এরই ধারাবাহিকতায় অদ্য ২৮ অক্টোবর ২০২৬ ইং তারিখ, বিকেল ১৭:০০ ঘটিকার সময় এসআরবি-৬, স্পেশাল কোম্পানির একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে খুলনা সদর থানাধীন উত্তর টুটপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে খুলনা সদর থানার চাঞ্চল্যকর তাওহিদুল ইসলাম তুষার হত্যা মামলার তদন্তে প্রাপ্ত সন্দিগ্ধ আসামি *১ আরিফ, পিতা: বেলাল খান, সাং: ফরিদ মোল্লার মোড়, টুটপাড়া, থানা: খুলনা সদর, জেলা: খুলনাকে গ্রেফতার পকরে।*

মামলার এজাহার বিশ্লেষণে জানা যায়, ভিকটিম তাওহিদুল ইসলাম তুষার গত ২২ অক্টোবর ২০২৬ ইং তারিখ, মোটরসাইকেল যোগে খুলনা সদর থানাধীন পূর্ব বানিয়াখামার বিকে মেইন রোড হতে মিস্ত্রিপাড়া বাজারগামী আনসার উদ্দিন সড়ক রোডের দিকে যাবার পথে আমিনুল ইসলাম অটোরিকশা গ্যারেজের সামনে পৌঁছামাত্র পূর্ব থেকে উৎপেতে থাকা অজ্ঞাতনামা আসামিরা ভিকটিমের দিকে এলোপাতাড়িভাবে গুলি করে। উক্ত গুলি ভিকটিমের বুকের বাম পাজরের বোগলের নিচে লেগে গুরুতর রক্তাক্ত জখমপ্রাপ্ত হয়ে ভিকটিম ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে। উক্ত ঘটনায় খুলনা সদর থানায় কর্মরত এসআই (নিঃ) মোঃ শাহ আলম খান বাদী হয়ে অজ্ঞাতনামা ১৫/১৬ আসামিদের বিরুদ্ধে হত্যা, তৎসহ ঘটনাস্থল হতে ফায়ার্ডকৃত কার্তুজের অংশবিশেষ পাওয়া যাওয়ায় অস্ত্র আইনে মামলা দায়ের করেন।

পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিকে কেএমপি, খুলনার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24