1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারী চা আড্ডায় মুন্সীগঞ্জ থেকে তরুণী এনে গণধর্ষণ অভিযোগে গ্রেফতার ১ ভুট্টা ব্যবসায় ১ কোটি ৬৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার ১ নেত্রকোণা দুর্গাপুরে ভার্চুয়ালি যুক্ত হয়ে কৃষি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষকের সেবায় নতুন উদ্যোগ, মনোহরদীতে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম চাঁপাইনবাবগঞ্জ ৬ নং ওর্য়াডে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান ​শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ১২টি ভারতীয় চোরাই মোবাইল জব্দ কেশবপুরে সরকারি খাল দখলমুক্ত, কেটে দেওয়া হলো ঘেরের বেড়ি ‘ইত্যাদি’র জনপ্রিয় নানা-নাতি জুটি আজ স্মৃতির পাতায় ‘বড় কোনো পদ না পেলেও আক্ষেপ নেই’—হাসিমুখে যা বললেন লুৎফুজ্জামান বাবর সাতক্ষীরায় শুরু ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলা

কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ১,২৫০ ইয়াবাসহ গ্রেপ্তার-৩। পরোয়ানাভুক্ত আসামিসহ গ্রেপ্তার-৯

  • প্রকাশের সময় : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৪ বার পঠিত

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের পৃথক বিশেষ অভিযানে ১ হাজার ২৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ সময় ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া সিআর পরোয়ানাভুক্ত একজন এবং মাদক সেবনের অপরাধে পাঁচজনসহ মোট নয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানায়, গতকাল শুক্রবার ও আজ শনিবার ব্রাহ্মণপাড়া থানার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করা হয়। এর মধ্যে প্রথম অভিযানে শশীদল ইউনিয়নের হরিমঙ্গল-কুমিল্লা সড়ক থেকে ১ হাজার পিস ইয়াবাসহ রিপন মিয়াকে (৪৬) গ্রেপ্তার করা হয়।

অন্য দুই অভিযানে দক্ষিণ তেতাভূমি অনন্তপুর এলাকা থেকে ১০০ পিস ইয়াবাসহ শাকিল (২৫) এবং উত্তর তেতাভূমি নোয়াপাড়া এলাকায় অস্থায়ী চেকপোস্ট থেকে ১৫০ পিস ইয়াবাসহ সোহেলকে (২২) গ্রেপ্তার করা হয়।

এ ছাড়া সিআর পরোয়ানাভুক্ত আসামি মাসুদ মিয়া (৪২) এবং মাদক সেবনের অপরাধে আরিফ (২০), মাসুদ (২৮), স্বপন মিয়া (৩৮), কামরুল হোসেন (৩০) ও নাঈম হোসেনকে (২৪) গ্রেপ্তার করা হয়। তাঁদের মধ্যে পাঁচজনকে সামারি ট্রায়ালের জন্য বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন জানান, পৃথক অভিযানে গ্রেপ্তার সবাইকে আইনানুগ ব্যবস্থা শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24