1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারী চা আড্ডায় মুন্সীগঞ্জ থেকে তরুণী এনে গণধর্ষণ অভিযোগে গ্রেফতার ১ ভুট্টা ব্যবসায় ১ কোটি ৬৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার ১ নেত্রকোণা দুর্গাপুরে ভার্চুয়ালি যুক্ত হয়ে কৃষি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষকের সেবায় নতুন উদ্যোগ, মনোহরদীতে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম চাঁপাইনবাবগঞ্জ ৬ নং ওর্য়াডে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান ​শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ১২টি ভারতীয় চোরাই মোবাইল জব্দ কেশবপুরে সরকারি খাল দখলমুক্ত, কেটে দেওয়া হলো ঘেরের বেড়ি ‘ইত্যাদি’র জনপ্রিয় নানা-নাতি জুটি আজ স্মৃতির পাতায় ‘বড় কোনো পদ না পেলেও আক্ষেপ নেই’—হাসিমুখে যা বললেন লুৎফুজ্জামান বাবর সাতক্ষীরায় শুরু ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলা

কুমিল্লা সদর দক্ষিণে গভীর রাতে মাটি কাটার বিরুদ্ধে অভিযান

  • প্রকাশের সময় : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৪ বার পঠিত

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় অবৈধভাবে কৃষিজমির মাটি কাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে একটি ডাম্প ট্রাক ও একটি এক্সক্যাভেটর জব্দ করেছে উপজেলা প্রশাসন। গভীর রাতে পরিচালিত এ অভিযানে কৃষিজমির মাটি কেটে পরিবেশ, প্রতিবেশ ও জীববৈচিত্র্যের জন্য হুমকি সৃষ্টি করার অভিযোগ পাওয়া যায়।
২৭ সেপ্টেম্বর দিবাগত রাত ১২টা থেকে রাত ১টা পর্যন্ত উপজেলার চৌয়ারা ইউনিয়নের পাগলী খাল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুজন চন্দ্র রায়ের নেতৃত্বে অভিযানে সহকারী কমিশনার (ভূমি) নুরুল আখতার নিলয়, কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার পুলিশ সদস্য ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, অভিযানের সময় কৃষিজমি থেকে মাটি কাটার কাজে ব্যবহৃত একটি ডাম্প ট্রাক ও একটি এক্সক্যাভেটর জব্দ করা হয়।
স্থানীয়দের অভিযোগ, একটি চক্র দীর্ঘদিন ধরে রাতের আঁধারে কৃষিজমির উর্বর উপরিভাগের মাটি (টপ সয়েল) কেটে নিয়ে যাচ্ছে। এতে একদিকে কৃষিজমির উর্বরতা কমছে, অন্যদিকে গভীর গর্তের সৃষ্টি হয়ে পাশের জমিতে ভাঙন ও জলাবদ্ধতার আশঙ্কা তৈরি হচ্ছে।
স্থানীয়রা আরও জানান, গভীর করে মাটি কাটার ফলে অনেক কৃষিজমি ধীরে ধীরে জলাশয়ে পরিণত হচ্ছে। এসব জমিতে আগে বোরো ধানসহ বিভিন্ন মৌসুমি ফসলের চাষ হতো। মাটি কাটার কারণে জমির উৎপাদনশীলতা কমে যাওয়ার পাশাপাশি পরিবেশ ও প্রতিবেশের ওপরও বিরূপ প্রভাব পড়ছে।
অভিযোগ রয়েছে, মাটি কাটার সঙ্গে জড়িত চক্রের তৎপরতায় ব্যক্তি মালিকানাধীন জমির পাশাপাশি খাসজমি, খাল ও নদীর পাড়ও ক্ষতিগ্রস্ত হচ্ছে। স্থানীয়দের দাবি, অবৈধ মাটি কাটা বন্ধে নিয়মিত অভিযান ও জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হলে কৃষিজমি ও পরিবেশ রক্ষা করা সম্ভব হবে।
উপজেলা প্রশাসন জানিয়েছে, কৃষিজমির মাটি অবৈধভাবে কাটা এবং পরিবেশের ক্ষতি করে এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24