1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারী চা আড্ডায় মুন্সীগঞ্জ থেকে তরুণী এনে গণধর্ষণ অভিযোগে গ্রেফতার ১ ভুট্টা ব্যবসায় ১ কোটি ৬৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার ১ নেত্রকোণা দুর্গাপুরে ভার্চুয়ালি যুক্ত হয়ে কৃষি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষকের সেবায় নতুন উদ্যোগ, মনোহরদীতে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম চাঁপাইনবাবগঞ্জ ৬ নং ওর্য়াডে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান ​শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ১২টি ভারতীয় চোরাই মোবাইল জব্দ কেশবপুরে সরকারি খাল দখলমুক্ত, কেটে দেওয়া হলো ঘেরের বেড়ি ‘ইত্যাদি’র জনপ্রিয় নানা-নাতি জুটি আজ স্মৃতির পাতায় ‘বড় কোনো পদ না পেলেও আক্ষেপ নেই’—হাসিমুখে যা বললেন লুৎফুজ্জামান বাবর সাতক্ষীরায় শুরু ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলা

কেশবপুরে ইসলামী ব্যাংক গ্রাহকদের ৬ দফা দাবিতে অবস্থান কর্মসূচি

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩১ বার পঠিত

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি

ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম কেশবপুরের উদ্যোগে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় থানার মোড় সংলগ্ন ইসলামী ব্যাংকের সামনে এ কর্মসূচি পালন করা হয়। ৬ দফা দাবি হলো-গ্রাহকরা চেয়ারম্যানের অপসারণ, স্বতন্ত্র বোর্ড গঠন, এস আলমের শেয়ার বাজেয়াপ্তকরণ এবং প্রকৃত মালিকের নিকট ফেরত প্রদান, চুক্তি নবায়ন ও স্থায়িত্ব নিশ্চিতকরণ, দালাল চক্রের বহিষ্কার, বিশেষ ট্রাইব্যুনাল ও আইনি ব্যবস্থা। কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এ সময় ইসলামী ব্যাংকের গ্রাহক মোঃ জাকির হোসেন বলেন, ইসলামী ব্যাংকের বর্তমান পরিস্থিতির জন্য দায়ীদের জবাবদিহির আওতায় আনতে হবে। তিনি এস আলমের শেয়ার ও সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, ব্যাংকের সঙ্গে সংশ্লিষ্ট দালাল চক্রের বিরুদ্ধে ব্যবস্থা এবং অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে বিশেষ ট্রাইব্যুনাল ও আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানান। একই সঙ্গে তিনি গ্রাহকদের স্বার্থ রক্ষা ও ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম নিশ্চিত করতে ৬ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানান।
অবস্থান কর্মসূচিতে বক্তারা গ্রাহকদের স্বার্থ ও আমানতের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।
ছবিঃ
২৪/০৯/২৬

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24