1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারী চা আড্ডায় মুন্সীগঞ্জ থেকে তরুণী এনে গণধর্ষণ অভিযোগে গ্রেফতার ১ ভুট্টা ব্যবসায় ১ কোটি ৬৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার ১ নেত্রকোণা দুর্গাপুরে ভার্চুয়ালি যুক্ত হয়ে কৃষি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষকের সেবায় নতুন উদ্যোগ, মনোহরদীতে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম চাঁপাইনবাবগঞ্জ ৬ নং ওর্য়াডে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান ​শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ১২টি ভারতীয় চোরাই মোবাইল জব্দ কেশবপুরে সরকারি খাল দখলমুক্ত, কেটে দেওয়া হলো ঘেরের বেড়ি ‘ইত্যাদি’র জনপ্রিয় নানা-নাতি জুটি আজ স্মৃতির পাতায় ‘বড় কোনো পদ না পেলেও আক্ষেপ নেই’—হাসিমুখে যা বললেন লুৎফুজ্জামান বাবর সাতক্ষীরায় শুরু ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলা

কেশবপুরে উপজেলা পূজা ফ্রন্টের নেতৃবৃন্দের সঙ্গে ইউএনওর সৌজন্য সাক্ষাৎ।

  • প্রকাশের সময় : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৯ বার পঠিত

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি

যশোরের কেশবপুর উপজেলা পূজা ফ্রন্টের নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আনোয়ার হোসেন-এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
বুধবার (১৬ সেপ্টেম্বর-২৬) উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে সৌজন্য সাক্ষাতের সময় উপজেলা পূজা ফ্রন্টের নেতৃবৃন্দ ইউএনও আনোয়ার হোসেন-এর সাথে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
সাক্ষাৎকালে আসন্ন পূজা উদযাপন, আইনশৃঙ্খলা পরিস্থিতি, সামাজিক সম্প্রীতি বজায় রাখা এবং পূজা মণ্ডপগুলোতে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। নেতৃবৃন্দ পূজা উদযাপনে প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেন পূজা উদযাপনকে ঘিরে সার্বিক নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। একই সঙ্গে তিনি সকলকে পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপন করার ব্যাপারে আশা ব্যক্ত করেন।
ছবিঃ
১৬/০৯/২৬

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24