1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারী চা আড্ডায় মুন্সীগঞ্জ থেকে তরুণী এনে গণধর্ষণ অভিযোগে গ্রেফতার ১ ভুট্টা ব্যবসায় ১ কোটি ৬৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার ১ নেত্রকোণা দুর্গাপুরে ভার্চুয়ালি যুক্ত হয়ে কৃষি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষকের সেবায় নতুন উদ্যোগ, মনোহরদীতে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম চাঁপাইনবাবগঞ্জ ৬ নং ওর্য়াডে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান ​শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ১২টি ভারতীয় চোরাই মোবাইল জব্দ কেশবপুরে সরকারি খাল দখলমুক্ত, কেটে দেওয়া হলো ঘেরের বেড়ি ‘ইত্যাদি’র জনপ্রিয় নানা-নাতি জুটি আজ স্মৃতির পাতায় ‘বড় কোনো পদ না পেলেও আক্ষেপ নেই’—হাসিমুখে যা বললেন লুৎফুজ্জামান বাবর সাতক্ষীরায় শুরু ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলা

কেশবপুরে বিভিন্ন জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ

  • প্রকাশের সময় : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৩ বার পঠিত

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি

যশোরের কেশবপুরে ২০২৬-২০২৭ অর্থবছরের আওতায় জলমহল, প্লাবনভূমি, বর্ষাপ্লাবিত ধানক্ষেত ও বিভিন্ন প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনামাছ অবমুক্ত করা হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে কেশবপুর উপজেলা মৎস্য অফিসের বাস্তবায়নে ২০২৬-২৭ অর্থবছরে রাজস্ব বাজেটের আওতায় পোনামাছ অবমুক্তি কার্যক্রমের আওতায় কেশবপুর উপজেলার ১৫ টি উন্মুক্ত ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে মোট ৩৩৩.৩৩ কেজি পোনামাছ অবমুক্ত করা হয়।
উপজেলা পরিষদ চত্বরের পুকুরে পোনামাছ অবমুক্ত করার সময় উপস্থিত ছিলেন, যশোর জেলা মৎস্য অফিসার জনাব মোঃ মনিরুল মামুন, কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন, কেশবপুর থানা অফিসার্স ইনচার্জ মুহাম্মদ হাফিজুর রহমান, পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মুন্সী আছাদুজ্জামান, উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা বিমল কুমার কুণ্ডু (অতিরিক্ত দ্বয়িত্বে), সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সুদীপ বিশ্বাস, সাংবাদিকবৃন্দ সহ অন্যন্য সম্মানিত ব্যাক্তিবর্গ।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সুদীপ বিশ্বাস জানান, উপজেলা পরিষদরে পুকুর, কেশবপুর থানার পুকুর, হাসপাতালের পুকুর, উপজেলা পাবলিক মাঠ সংলগ্ন ভূমি অফিসের পুকুর, খাদ্য গুদামের পুকুর, পানি উন্নয়ন বোর্ডের পুকুর, কেশবপুর সরকারি ডিগ্রি কলেজ পুকুর, কেশবপুর বাহারুল উলুম কামিল মাদ্রাসা পুকর, আলতাপোল আশ্রায়ন প্রকল্পের পুকুর, মধুপল্লী পুকুর, বিল চাতরা, পাঁজিয়া মাধ্যমিক বিদ্যালয়ের পুকুর, সন্ন্যাসগাছা আশ্রায়ন প্রকল্পের পুকুর, আগরহাটি আশ্রায়ন প্রকল্পের পুকুর, বাইলের বিলে মোট ৩৩৩.৩৩ কেজি পোনামাছ অবমুক্ত করা হয়।
অন্যদিকে, উপজেলা মৎস্য কর্মকর্তা (কেশবপুর) এর পক্ষ থেকে আজ কেশবপুর বাহারুল উলুম কামিল মাদ্রাসায় ৩০ কেজি মাছের পোনা মাদ্রাসা পুকুরে অবমুক্তকরণের সময় উপস্থিত ছিলেন, মাদ্রাসা পরিচালনা পর্ষদের সহ-সভাপতি জনাব নুরুজ্জামান চৌধুরী সহ মাদ্রাসার শিক্ষকবৃন্দ।
মৎস্য সম্পদ বৃদ্ধি, দেশীয় মাছের উৎপাদন বাড়ানো এবং জলাশয়ের জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে এ পোনামাছ অবমুক্ত করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।
ছবিঃ
২৩/০৯/২৬

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24