1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারী চা আড্ডায় মুন্সীগঞ্জ থেকে তরুণী এনে গণধর্ষণ অভিযোগে গ্রেফতার ১ ভুট্টা ব্যবসায় ১ কোটি ৬৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার ১ নেত্রকোণা দুর্গাপুরে ভার্চুয়ালি যুক্ত হয়ে কৃষি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষকের সেবায় নতুন উদ্যোগ, মনোহরদীতে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম চাঁপাইনবাবগঞ্জ ৬ নং ওর্য়াডে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান ​শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ১২টি ভারতীয় চোরাই মোবাইল জব্দ কেশবপুরে সরকারি খাল দখলমুক্ত, কেটে দেওয়া হলো ঘেরের বেড়ি ‘ইত্যাদি’র জনপ্রিয় নানা-নাতি জুটি আজ স্মৃতির পাতায় ‘বড় কোনো পদ না পেলেও আক্ষেপ নেই’—হাসিমুখে যা বললেন লুৎফুজ্জামান বাবর সাতক্ষীরায় শুরু ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলা

জনবান্ধব নেতৃত্বে বদলে যাচ্ছে মোহনপুর, সেবা পৌঁছাচ্ছে জনগণের দোরগোড়ায়

  • প্রকাশের সময় : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩০ বার পঠিত

মোঃ সোহেল রানা, রাজশাহী:

রাজশাহীর মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে ফাহিমা বিনতে আখতার যোগদান করার পর থেকেই স্থানীয় প্রশাসনিক কর্মকাণ্ডে ফিরে এসেছে অভূতপূর্ব গতিশীলতা ও শৃঙ্খলা। তাঁর দূরদর্শী নেতৃত্ব, স্বচ্ছতা এবং জনবান্ধব পদক্ষেপে উপজেলাজুড়ে বইছে দৃশ্যমান পরিবর্তনের হাওয়া। কোনো মধ্যস্বত্বভোগী বা দালালের চক্র ছাড়াই সাধারণ মানুষ এখন সহজে সরকারি সেবার সুফল পাচ্ছেন।
​যোগদানের পর থেকেই উপজেলা প্রশাসনকে আধুনিকায়ন ও সুসংহত করতে নিরলস কাজ করছেন এই কর্মকর্তা। অফিসে কাজের গতি বৃদ্ধি, জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং সেবাব্যার্থীদের ভোগান্তি নিরসনে তাঁর কঠোর অবস্থান সর্বমহলে প্রশংসিত হয়েছে। ইউএনও ফাহিমা বিনতে আখতার নিয়মিত সাধারণ মানুষের অভিযোগ শুনছেন এবং তাৎক্ষণিক সমাধানের ব্যবস্থা নিচ্ছেন। ফলে উপজেলা পরিষদে আসা সেবাব্যর্থীরা স্বস্তি ও তৃপ্তি নিয়ে বাড়ি ফিরছেন।
​শিক্ষা, স্বাস্থ্য ও আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ নজর
উপজেলার শিক্ষা প্রতিষ্ঠান ও স্বাস্থ্যসেবা কেন্দ্রে হঠাৎ পরিদর্শন চালিয়ে সেবার গুণগত মান নিশ্চিত করার উদ্যোগ নিয়েছেন তিনি। এতে বিদ্যালয়গুলোতে শিক্ষার্থী ও শিক্ষকদের উপস্থিতি বাড়ার পাশাপাশি স্বাস্থ্য কেন্দ্রগুলোতে সার্বিক পরিবেশ উন্নত হয়েছে। পাশাপাশি বাল্যবিয়ে, মাদক ও ইভটিজিংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করে প্রশাসনিক অভিযানের সাথে সামাজিক সচেতনতা জোরদার করেছেন তিনি।
​উন্নয়ন প্রকল্পের মাঠপর্যায়ে তদারকি
অবকাঠামো ও সরকারি বিভিন্ন উন্নয়নমূলক কাজের স্বচ্ছতা নিশ্চিত করতে ইউএনও ফাহিমা বিনতে আখতার নিয়মিত মাঠপর্যায়ে তদারকি করছেন। এতে কাজের গুণগত মান বৃদ্ধির পাশাপাশি সরকারি অর্থের অপচয় রোধ হচ্ছে।
​মোহনপুরের সর্বস্তরের মানুষের অভিমত, ইউএনও’র কর্মতৎপরতা ও সততার কারণে প্রশাসনের প্রতি সাধারণ মানুষের আস্থা বহুগুণ বেড়ে গেছে। তাঁর এই গতিশীল নেতৃত্বে মোহনপুর উপজেলা একটি মডেল ও জনকল্যাণমুখী প্রশাসনিক ইউনিট হিসেবে এগিয়ে যাচ্ছে বলে মনে করছেন স্থানীয়রা।
​

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24