1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারী চা আড্ডায় মুন্সীগঞ্জ থেকে তরুণী এনে গণধর্ষণ অভিযোগে গ্রেফতার ১ ভুট্টা ব্যবসায় ১ কোটি ৬৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার ১ নেত্রকোণা দুর্গাপুরে ভার্চুয়ালি যুক্ত হয়ে কৃষি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষকের সেবায় নতুন উদ্যোগ, মনোহরদীতে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম চাঁপাইনবাবগঞ্জ ৬ নং ওর্য়াডে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান ​শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ১২টি ভারতীয় চোরাই মোবাইল জব্দ কেশবপুরে সরকারি খাল দখলমুক্ত, কেটে দেওয়া হলো ঘেরের বেড়ি ‘ইত্যাদি’র জনপ্রিয় নানা-নাতি জুটি আজ স্মৃতির পাতায় ‘বড় কোনো পদ না পেলেও আক্ষেপ নেই’—হাসিমুখে যা বললেন লুৎফুজ্জামান বাবর সাতক্ষীরায় শুরু ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলা

জন্ম ও মৃত্যু নিবন্ধন ময়মনসিংহ বিভাগের সেরা তিন উপজেলা নির্বাহী অফিসার ইউএনও

  • প্রকাশের সময় : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৬ বার পঠিত

মোঃ আলম খান,নেত্রকোনা প্রতিনিধিঃ

জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে অনন্য ও সৃজনশীল নেতৃত্বের স্বীকৃতি হিসেবে ময়মনসিংহ বিভাগের ৩৩টি উপজেলার মধ্যে প্রথম স্থান অর্জন করেছেন মোঃ নাদির হোসেন শামীম,উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও),মদন উপজেলা।নেত্রকোনা।

একই মূল্যায়নে দ্বিতীয় স্থান অর্জন করেছেন মোঃ ফয়সাল আহমেদ, ইউএনও, হালুয়াঘাট উপজেলা, ময়মনসিংহ। এবং তৃতীয় হয়েছেন মোঃ সুমন চৌধুরী ইউএনও,মাদারগঞ্জ উপজেলা,জামালপুর। ২০২৬ সালের সেপ্টেম্বর মাসের পারফরম্যান্সে মূল্যায়নের ভিত্তিতে নাগরিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এ শ্রেষ্ঠত্ব ঘোষণা করা হয়।

বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ইউএনও মোঃ নাদির হোসেন শামীম।

জানা গেছে, নির্ভুল ও দ্রুত জন্ম-মৃত্যু নিবন্ধন নিশ্চিতকরণে দক্ষ ব্যবস্থাপনার মাধ্যমে নেত্রকোনা জেলার মদন উপজেলা প্রথম, হালুয়াঘাট উপজেলা, দ্বিতীয় এবং মাদারগঞ্জ উপজেলা তৃতীয় স্থান অর্জন করেছে ময়মনসিংহ বিভাগের মধ্যে।

ইউএনও মোঃ নাদির হোসেন শামীম বলেন, এই অর্জন দলগত প্রচেষ্টার ফল। উপজেলাকে আধুনিক ও জনবান্ধব করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। এই স্বীকৃতি আমাদের দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে।

তিনি আরও জানান, উপজেলার ইউপি সচিবগণ এবং গ্রাম পুলিশদের সম্মিলিত প্রচেষ্টায় এ সফলতা এসেছে।

মোঃ আলম খান।

নেত্রকোনা।

মোবাইল নং-০১৯৩৮৩২০৮২৪.

তাং-১৯-০৯-২০২৬ইং.

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24