1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারী চা আড্ডায় মুন্সীগঞ্জ থেকে তরুণী এনে গণধর্ষণ অভিযোগে গ্রেফতার ১ ভুট্টা ব্যবসায় ১ কোটি ৬৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার ১ নেত্রকোণা দুর্গাপুরে ভার্চুয়ালি যুক্ত হয়ে কৃষি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষকের সেবায় নতুন উদ্যোগ, মনোহরদীতে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম চাঁপাইনবাবগঞ্জ ৬ নং ওর্য়াডে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান ​শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ১২টি ভারতীয় চোরাই মোবাইল জব্দ কেশবপুরে সরকারি খাল দখলমুক্ত, কেটে দেওয়া হলো ঘেরের বেড়ি ‘ইত্যাদি’র জনপ্রিয় নানা-নাতি জুটি আজ স্মৃতির পাতায় ‘বড় কোনো পদ না পেলেও আক্ষেপ নেই’—হাসিমুখে যা বললেন লুৎফুজ্জামান বাবর সাতক্ষীরায় শুরু ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলা

জলঢাকায় পিকআপ-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল স্বামী-স্ত্রীর

  • প্রকাশের সময় : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩০ বার পঠিত

আশীষ বিশ্বাস
নীলফামারী প্রতিনিধি
জলঢাকায় পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক নবদম্পতির মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (২০ সেপ্টেম্বর) বিকেল আনুমানিক ৫টার দিকে উপজেলার গোলনা ইউনিয়নের খারিজা গোলনা দিঘির পাড়স্থ সারমানো কোল্ড স্টোরেজ সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।

​নিহতরা হলেন, ডোমার উপজেলার দক্ষিণ গোমনাতি ইউনিয়নের মৃত হিরম্বের ছেলে পলাশ চন্দ্র রায় (১৯) এবং তাঁর স্ত্রী জলঢাকা উপজেলার গোলনা ইউনিয়নের ডাঙ্গাপাড়া (কালীগঞ্জ) এলাকার মিন্টু চন্দ্র রায়ের মেয়ে মনি রানী (১৯)।

​প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বিকেল ৫টার দিকে পলাশ ও তাঁর স্ত্রী মনি রানী মোটরসাইকেলযোগে ডোমার থেকে জলঢাকার কালীগঞ্জের দিকে আসছিলেন। পথিমধ্যে খারিজা গোলনা দিঘির পাড় কোল্ড স্টোরেজ সংলগ্ন সড়কে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির মাহিন্দ্রা পিকআপের (রংপুর মেট্রো ড-১১-০০৯০) সাথে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ওই দম্পতির মৃত্যু হয়।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম জানান, ডোমার থেকে কালীগঞ্জ আসার পথে বিপরীতমুখী একটি পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রীর মৃত্যু হয়। দুর্ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আইনগত ব্যবস্থা গ্রহণ শুরু করেছে। দ্রুতগতির কারণে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা। মর্মান্তিক এই দুর্ঘটনায় দুই পরিবারসহ পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24