1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারী চা আড্ডায় মুন্সীগঞ্জ থেকে তরুণী এনে গণধর্ষণ অভিযোগে গ্রেফতার ১ ভুট্টা ব্যবসায় ১ কোটি ৬৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার ১ নেত্রকোণা দুর্গাপুরে ভার্চুয়ালি যুক্ত হয়ে কৃষি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষকের সেবায় নতুন উদ্যোগ, মনোহরদীতে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম চাঁপাইনবাবগঞ্জ ৬ নং ওর্য়াডে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান ​শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ১২টি ভারতীয় চোরাই মোবাইল জব্দ কেশবপুরে সরকারি খাল দখলমুক্ত, কেটে দেওয়া হলো ঘেরের বেড়ি ‘ইত্যাদি’র জনপ্রিয় নানা-নাতি জুটি আজ স্মৃতির পাতায় ‘বড় কোনো পদ না পেলেও আক্ষেপ নেই’—হাসিমুখে যা বললেন লুৎফুজ্জামান বাবর সাতক্ষীরায় শুরু ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলা

জামালপুরে আসামীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৩ বার পঠিত

সরিষাবাড়ী (জামালপুর ) প্রতিনিধি ,

জামালপুর সরিষাবাড়িতে বুধবার সকালে ভাটারা ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের ( বেপারী পাড়া খুশির ভিটায় ) ভুক্তভোগী শফিকুল ইসলামের নিজ বাড়িতে আসামীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে ।

উক্ত মানববন্ধনে স্লোগান ছিল , হুমকি হয়রানি বন্ধ করো পৈতৃক ভিটায় বসবাসের অধিকার নিশ্চিত করো । মানববন্ধনে সাদ্দাম হোসেন ও আব্দুর রাজ্জাক গং এর নেতৃত্বে মৎস্যজীবী শফিকুল ইসলাম ও তার পরিবার-পরিজনের ওপর হামলা, বসতঘর ভাঙচুর, লুটপাট অগ্নিসংযোগ ও মারধরের ঘটনায় দায়ের করা মামলার আসামিরা জামিনে এসে ভুক্তভোগী শহিদুল ইসলামের পৈত্রিক ভিটা থেকে উচ্ছেদ এলাকা ছাড়ার ও প্রাণনাশের হুমকি দিচ্ছে এসব হুমকিও ও হয়রানির প্রতিবাদে এবং নিরাপত্তা ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয় ।

এরই ধারাবাহিকতায় রবিবার ৬ সেপ্টেম্বর দিবাগত রাত্রে উক্ত অভিযোগের ভিত্তিতে পুলিশ ১৭ নং বিবাদী আমিনুলকে গ্রেফতারপূর্বক পরের দিন বিজ্ঞ আদালতে প্রেরণ করে । পরের দিন চালান কৃত বিবাদী সহ আরো ১৬ জন মোট ১৭ জন বিজ্ঞ কোর্ট থেকে জাবিনে এসে বাদী শফিকুল ইসলামকে বিভিন্ন প্রকার হুমকি ধামকি ও মামলা তুলে নেওয়ার জন্য চাপ প্রয়োগ করতেছেন এবং এলাকা ছাড়ার ও প্রাণনাশের হুমকি দিচ্ছে । তাই নিজেদের নিরাপত্তা ও ন্যায়বিচারের দাবিতে এলাকাবাসী ও ভুক্তভোগীর  পরিবারের সদস্যরা মানববন্ধনে অংশ নেন ।

​মানববন্ধনে বক্তব্য রাখেন, ভুক্তভোগী ও বাদী শফিকুল ইসলাম, ইমরান হোসেন, রওশনারা বেগম, শেফালী আক্তারসহ স্থানীয় এলাকাবাসী। বক্তারা অবিলম্বে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এ ঘটনায় ভুক্তভোগী জেলে পরিবারের মধ্যে আতঙ্ক বিরাজ করছে ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24