1. admin@mhnews24.com : admin :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
যশোর অভয়নগরে অভিযান চালিয়ে আওমীলীগ ও ছাত্রলীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার সৌদি আরবের এক সপ্তাহে ৯ হাজারের বেশি গ্রেপ্তার। বিভাজনে দুর্বলতা ঐক্যে শক্তি Divide and Rule অর্থ হলো বিভক্ত করো এবং শাসন করো গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের বার্ষিক সাধারণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত বান্দরবানে জাতীয় সাংবাদিক সংস্থার জেলা কমিটির অভিষেক ও প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে সংবর্ধনা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১২ নং বিছালী ইউনিয়নে চেয়ারম্যান পদে সমর্থন ঘোষণা দুস্থ মানবতার সেবায় বাংলাদেশ জামায়াতে ইসলামী কৃষক-শ্রমিকসহ সর্বস্তরের মানুষের জন্য সর্বজনীন পেনশন চালু রাখতে সরকারের উদ্যোগ দিনাজপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক হাজি সম্মেলন অনুষ্ঠিত শ্যামনগরে আদিবাসী মুন্ডা জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে জনপ্রতিনিধিদের সাথে সংলাপ

টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১ লাখ ৭০ হাজার পিস ইয়াবা জব্দ

  • প্রকাশের সময় : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
  • ৩৬ বার পঠিত

আবু মুসা, টেকনাফ কক্সবাজার :
কক্সবাজারের টেকনাফে জালিয়াদ্বীপ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ১ লাখ ৭০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। জব্দ করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৮ কোটি ৫০ লাখ টাকা। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

শনিবার (২৮ নভেম্বর) সকাল ১০টার দিকে টেকনাফ থানাধীন জালিয়াদ্বীপ সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করেন।

শনিবার (২৮ নভেম্বর) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, অভিযান চলাকালে সন্দেহজনক এলাকায় তল্লাশি চালিয়ে প্রায় ৮ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ১ লাখ ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

তিনি আরও জানান, জব্দ করা ইয়াবার বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

মাদকের ভয়াবহ বিস্তার রোধে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানান তিনি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24