1. admin@mhnews24.com : admin :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
যশোর অভয়নগরে অভিযান চালিয়ে আওমীলীগ ও ছাত্রলীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার সৌদি আরবের এক সপ্তাহে ৯ হাজারের বেশি গ্রেপ্তার। বিভাজনে দুর্বলতা ঐক্যে শক্তি Divide and Rule অর্থ হলো বিভক্ত করো এবং শাসন করো গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের বার্ষিক সাধারণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত বান্দরবানে জাতীয় সাংবাদিক সংস্থার জেলা কমিটির অভিষেক ও প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে সংবর্ধনা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১২ নং বিছালী ইউনিয়নে চেয়ারম্যান পদে সমর্থন ঘোষণা দুস্থ মানবতার সেবায় বাংলাদেশ জামায়াতে ইসলামী কৃষক-শ্রমিকসহ সর্বস্তরের মানুষের জন্য সর্বজনীন পেনশন চালু রাখতে সরকারের উদ্যোগ দিনাজপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক হাজি সম্মেলন অনুষ্ঠিত শ্যামনগরে আদিবাসী মুন্ডা জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে জনপ্রতিনিধিদের সাথে সংলাপ

সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও মানব পাচার রোধে কঠোর অবস্থানে ১৪ বিজিবি

  • প্রকাশের সময় : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
  • ৬ বার পঠিত

মোকছেদুল ইসলাম
জেলা প্রতিনিধিঃ নওগাঁ

নওগাঁর পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ, মানব পাচার, অবৈধ পারাপার, চোরাচালানসহ সব ধরনের সীমান্ত অপরাধ প্রতিরোধে কঠোর অবস্থান গ্রহণ করেছে।
শুক্রবার (২৭ নভেম্বর) পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) থেকে পাঠানো এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।
প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, দেশের সার্বভৌমত্ব ও সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে সীমান্ত এলাকায় দিন-রাত টহল জোরদার, বিশেষ টহল পরিচালনা, গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি কার্যক্রম অব্যাহত রয়েছে। বিজিবি সদস্যরা সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছেন।
সীমান্ত ব্যবহার করে কেউ যাতে অবৈধ কর্মকাণ্ড পরিচালনা কিংবা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে, সে বিষয়ে বিজিবি সর্বদা সজাগ রয়েছে। এসব অপরাধে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয় প্রশাসন, অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সীমান্তবর্তী জনসাধারণের সঙ্গে সমন্বয় ও জনসচেতনতামূলক কার্যক্রম জোরদার করা হয়েছে।
সীমান্তবর্তী জনসাধারণকে সব ধরনের অবৈধ কর্মকাণ্ড থেকে বিরত থাকার পাশাপাশি সন্দেহজনক কোনো কর্মকাণ্ড চোখে পড়লে নিকটস্থ বিজিবি ক্যাম্পে তথ্য দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
দেশের সার্বভৌমত্ব রক্ষা, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং জনগণের জানমালের সুরক্ষায় পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) বদ্ধপরিকর। সীমান্ত অপরাধ প্রতিরোধে বিজিবির কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলে প্রেস ব্রিফিংয়ে জানানো হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24