1. admin@mhnews24.com : admin :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
যশোর অভয়নগরে অভিযান চালিয়ে আওমীলীগ ও ছাত্রলীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার সৌদি আরবের এক সপ্তাহে ৯ হাজারের বেশি গ্রেপ্তার। বিভাজনে দুর্বলতা ঐক্যে শক্তি Divide and Rule অর্থ হলো বিভক্ত করো এবং শাসন করো গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের বার্ষিক সাধারণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত বান্দরবানে জাতীয় সাংবাদিক সংস্থার জেলা কমিটির অভিষেক ও প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে সংবর্ধনা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১২ নং বিছালী ইউনিয়নে চেয়ারম্যান পদে সমর্থন ঘোষণা দুস্থ মানবতার সেবায় বাংলাদেশ জামায়াতে ইসলামী কৃষক-শ্রমিকসহ সর্বস্তরের মানুষের জন্য সর্বজনীন পেনশন চালু রাখতে সরকারের উদ্যোগ দিনাজপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক হাজি সম্মেলন অনুষ্ঠিত শ্যামনগরে আদিবাসী মুন্ডা জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে জনপ্রতিনিধিদের সাথে সংলাপ

ধামইরহাটে অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট, দুই প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা

  • প্রকাশের সময় : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
  • ৪১ বার পঠিত

মোকছেদুল ইসলাম
জেলা প্রতিনিধি: নওগাঁ

নওগাঁর ধামইরহাট উপজেলার শিমুলতলী ঘাট এলাকায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। অভিযানে দুটি অবৈধ ইটভাটার কর্তৃপক্ষকে মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) দুপুর ১টার দিকে পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের উদ্যোগে এবং নওগাঁ জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাঈমুর রহমানের নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়।
অভিযানকালে অবৈধভাবে পরিচালিত মেসার্স বিসমিল্লাহ ব্রিকস (বিবিএফ) ও মেসার্স মাস্টার জিগজ্যাগ হাওয়া ভাটা (এমবিএফ) নামের দুটি ইটভাটার কর্তৃপক্ষের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করা হয়। এ সময় প্রতিষ্ঠান দুটিকে মোট ২ লাখ টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়। পাশাপাশি ইটভাটার কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনা প্রদান করা হয়।
মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হোসাইন। এ সময় ব্যাটালিয়ন আনসার, নওগাঁর একটি চৌকস দল মোবাইল কোর্টের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিল।
পরিবেশ অধিদপ্তর সূত্রে জানানো হয়, পরিবেশ সুরক্ষা ও দূষণ নিয়ন্ত্রণে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24