1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারী চা আড্ডায় মুন্সীগঞ্জ থেকে তরুণী এনে গণধর্ষণ অভিযোগে গ্রেফতার ১ ভুট্টা ব্যবসায় ১ কোটি ৬৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার ১ নেত্রকোণা দুর্গাপুরে ভার্চুয়ালি যুক্ত হয়ে কৃষি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষকের সেবায় নতুন উদ্যোগ, মনোহরদীতে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম চাঁপাইনবাবগঞ্জ ৬ নং ওর্য়াডে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান ​শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ১২টি ভারতীয় চোরাই মোবাইল জব্দ কেশবপুরে সরকারি খাল দখলমুক্ত, কেটে দেওয়া হলো ঘেরের বেড়ি ‘ইত্যাদি’র জনপ্রিয় নানা-নাতি জুটি আজ স্মৃতির পাতায় ‘বড় কোনো পদ না পেলেও আক্ষেপ নেই’—হাসিমুখে যা বললেন লুৎফুজ্জামান বাবর সাতক্ষীরায় শুরু ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলা

টেকনাফে নিখোঁজ রোহিঙ্গা শিশুকে উদ্ধার করে পরিবারের কাছে দিল পুলিশ

  • প্রকাশের সময় : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৩ বার পঠিত

সাদ্দাম হোসেন সাজ্জাদ : কক্সবাজার

কক্সবাজারের টেকনাফে নিখোঁজের কয়েক ঘণ্টা পর নুরুল ইসলাম (১০) নামে এক রোহিঙ্গা শিশুকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে ১৬ এপিবিএন পুলিশ।
রোববার (৬ সেপ্টেম্বর) বিকেলে নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের আই-ব্লক এলাকার বাসিন্দা ওসমান বিন আফফান মাদ্রাসার ছাত্র নুরুল ইসলাম মাদ্রাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয়। পরে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।
বিষয়টি জানার পর ১৬ এপিবিএনের নয়াপাড়া পুলিশ ক্যাম্পের এএসআই কামাল হোসেনের নেতৃত্বে রাত্রিকালীন মোবাইল টিম শিশুটিকে উদ্ধারে ক্যাম্পের বিভিন্ন সম্ভাব্য স্থানে অভিযান চালায়।
পরে সোমবার (৭ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১২টা ৫০ মিনিটে নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের ই-ব্লক বাজার এলাকায় স্থানীয়দের সহায়তায় শিশুটিকে বসে থাকা অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাকে পুলিশ ক্যাম্পে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে নুরুল ইসলাম জানায়, পথ হারিয়ে ওই এলাকায় বসে ছিল সে।
পুলিশ ক্যাম্পের পক্ষ থেকে ক্যাম্প কমান্ডার রবিউল ইসলামকে বিষয়টি অবহিত করা হয়। পরে তাঁর নির্দেশে ব্লক কমিটি ও প্রতিবেশীদের উপস্থিতিতে শিশুটিকে তার পরিবারের কাছে নিরাপদে হস্তান্তর করা হয়।
নুরুল ইসলাম নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের আই-ব্লকের বাসিন্দা জামাল হোসেন ও আয়েশা বেগমের ছেলে।
এ ঘটনায় নয়াপাড়া এপিবিএন পুলিশ ক্যাম্পের সাধারণ ডায়েরিতে (জিডি) বিষয়টি নোট করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24