1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারী চা আড্ডায় মুন্সীগঞ্জ থেকে তরুণী এনে গণধর্ষণ অভিযোগে গ্রেফতার ১ ভুট্টা ব্যবসায় ১ কোটি ৬৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার ১ নেত্রকোণা দুর্গাপুরে ভার্চুয়ালি যুক্ত হয়ে কৃষি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষকের সেবায় নতুন উদ্যোগ, মনোহরদীতে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম চাঁপাইনবাবগঞ্জ ৬ নং ওর্য়াডে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান ​শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ১২টি ভারতীয় চোরাই মোবাইল জব্দ কেশবপুরে সরকারি খাল দখলমুক্ত, কেটে দেওয়া হলো ঘেরের বেড়ি ‘ইত্যাদি’র জনপ্রিয় নানা-নাতি জুটি আজ স্মৃতির পাতায় ‘বড় কোনো পদ না পেলেও আক্ষেপ নেই’—হাসিমুখে যা বললেন লুৎফুজ্জামান বাবর সাতক্ষীরায় শুরু ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলা

টেকনাফে স্ত্রীকে মারধরের ঘটনায় যুবকের ২ সপ্তাহের কারাদণ্ড

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৭ বার পঠিত

আবু মুসা, কক্সবাজার টেকনাফ প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফে ইয়াবা সেবন করে স্ত্রীকে মারধরের ঘটনায় দীন ইসলাম (৩১) নামে এক ব্যক্তিকে দুই সপ্তাহের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ২টার দিকে টেকনাফের চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্প-২১-এর সি-২ ব্লকে এ ঘটনা ঘটে।

দণ্ডপ্রাপ্ত দীন ইসলাম চাকমারকুল ক্যাম্পের এ-১ ব্লকের ৫৪ নম্বর ঘরের বাসিন্দা। তিনি নুর ছালামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ইয়াবা সেবন করে দীন ইসলাম তাঁর স্ত্রী হাজেরা বেগমকে মারধর করছিলেন। খবর পেয়ে চাকমারকুল ক্যাম্পের টহল দলের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাঁকে আটক করেন।

পরে তাঁকে ক্যাম্পের ক্যাম্প-ইন-চার্জ (সিআইসি) কার্যালয়ে হাজির করা হলে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আদালত দীন ইসলামকে দণ্ডবিধির ১৮৮ ধারায় দুই সপ্তাহের বিনাশ্রম কারাদণ্ড দেন।

দণ্ডাদেশের পর তাঁকে টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে।

এ ঘটনায় চাকমারকুল ক্যাম্পের সাধারণ ডায়েরিতে (জিডি) ৬৩১ নম্বরে, ২১ সেপ্টেম্বর তারিখে বিষয়টি লিপিবদ্ধ করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24