
খাগড়াছড়ি প্রতিনিধি;
খাগড়াছড়ি জেলার দীঘিনালায় প্রতিবেশির সাথে সীমানা বিরোধের সামান্য বিষয়কে কেন্দ্র করে তানজিলা আক্তার (১৫) নামের কিশোরী কে দেশীয় অস্ত্র দা দিয়ে কোপ দেয়ার ঘটনা সামাজিক সালিশে
সাক্ষ্য প্রমাণের মাধ্যমে প্রমাণিত ও মিমাংসা।
সোমবার (৯ নভেম্বর) সালিশি বৈঠকের সিদ্ধান্ত মোতাবেক রায় চূড়ান্ত বাস্তবায়ন।
সালিশি বৈঠকে দীঘিনালা উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ মোতালেব হোসেনের নেতৃত্বে,সদস্য সচিব মোঃ জাহাঙ্গীর আলম দুলাল, স্থানীয় নেতা মোঃ মাহাতাব হোসেন,গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অত্র এলাকার শতাধিক মানুষ এতে উপস্থিত ছিলেন।
প্রতিবেশী মোঃ হামিদুল এর সাথে কামাল হোসেন এর দীর্ঘ কয়েক বছর ধরে সীমানা বিরোধ চলে আসছিলো।
গত ১৬ অক্টোবর বিকালে হামিদুল সীমানা পিলারের বাহিরে একটি বাঁশের খুঁটি গাড়েন, এ নিয়ে কামাল হোসেন বাঁশের খুঁটি ওনার সীমানার বরাবরে রাখার অনুরোধ করলে এই কথাকে কেন্দ্র করে কামালের সাথে কথা কাটাকাটির হয়, এক পর্যায় উভয়ের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। হামিদুল ও তাহার স্ত্রী মোছাঃ শিমুল (৪৫), সহ তার মেয়ে মোছাঃ হামিদা, মোছাঃ হালিমা, মোছাঃ বৃষ্টি আক্তার, মোছাঃ ইতি আক্তার, মোছাঃ সুমনা আক্তার- একসাথে বাসা থেকে বেড়িয়ে এসে অশ্লীল ভাষায় গাল মন্দ করেন ও ইট পাটকেল নিক্ষেপ করেন এবং লাটিসোটা দিয়ে মারধর করতে থাকে।
একপর্যায় হামিদুলের বড় মেয়ে মোছাঃ হামিদা দেশীয় অস্ত্র দা নিয়ে এসে কামাল কে আঘাত করতে গেলে, কামাল হোসেনের মেয়ে তানজিলা আক্তার (১৫) আঘাত ঠেকাতে গেলে তার হাতে দায়ের কোপ পরে, তখন তার চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে হামিদার হাত থেকে দেশীয় ধারালো অস্ত্র দা’টি উদ্ধার করেন।
প্রতিবেশীরা তানজিলা কে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠান।
কর্তব্যরত চিকিৎসক তানজিলার কেটে যাওয়া হাতে সেলাই দিয়ে হাসপাতালে ভর্তি দেন।
সামাজিক সালিশ বৈঠকে বিচারকগণ ঘটনার স্বাক্ষী-প্রমাণ দ্বারা প্রমাণিত হওয়ায় হামিদুলের পরিবার ভবিষৎতে আর এমন মারমুখি আচরন না করার প্রতিশ্রুতিতে নিম্মোক্ত রায় ঘোষনা করেন।
সীমানায় জীবন্ত গাছ কেটে ফেলা এবং নতুন গাছ রোপন না করা, বেড়া দেয়ার জন্য পিলার ব্যবহার করা
বৈঠকে বিচারকদের রায় মোতাবেক নিচের সমতল অংশে কামালের সীমানা পিলার ও বেড়া থাকবে। উপরিভাগ অংশে হামিদুলের সীমানা পিলার ও বেড়া থাকবে। যার যার সীমানা অনুযায়ী আলাদা আলাদা ভাবে পিলার ও সীমানা বেড়া থাকতে হবে।
উল্লেখ্য,সালিশটি গত ২২ অক্টোবর রাতে দীঘিনালার মেরুং ইউনিয়নের ২নং মধ্যে বোয়ালখালী (আশ্রম) এলাকায় মোঃ রেজাউল করিম এর সভাপতিত্বে অনুষ্ঠিত ও রায় হলেও এর চূড়ান্ত বাস্তবায়ন করা হয়েছে সোমবার ৯ নভেম্বর। সবাই আশা প্রকাশ করেন উভয়পক্ষ এই রায় মোতাবেক শান্তিপূর্ণ সহাবস্থানে বসবাস করবেন ।