1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারী চা আড্ডায় মুন্সীগঞ্জ থেকে তরুণী এনে গণধর্ষণ অভিযোগে গ্রেফতার ১ ভুট্টা ব্যবসায় ১ কোটি ৬৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার ১ নেত্রকোণা দুর্গাপুরে ভার্চুয়ালি যুক্ত হয়ে কৃষি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষকের সেবায় নতুন উদ্যোগ, মনোহরদীতে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম চাঁপাইনবাবগঞ্জ ৬ নং ওর্য়াডে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান ​শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ১২টি ভারতীয় চোরাই মোবাইল জব্দ কেশবপুরে সরকারি খাল দখলমুক্ত, কেটে দেওয়া হলো ঘেরের বেড়ি ‘ইত্যাদি’র জনপ্রিয় নানা-নাতি জুটি আজ স্মৃতির পাতায় ‘বড় কোনো পদ না পেলেও আক্ষেপ নেই’—হাসিমুখে যা বললেন লুৎফুজ্জামান বাবর সাতক্ষীরায় শুরু ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলা

নওগাঁয় বায়ুদূষণ রোধে মোবাইল কোর্ট, দুই ভবন কর্তৃপক্ষকে ২৫ হাজার টাকা জরিমানা

  • প্রকাশের সময় : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৯ বার পঠিত

মোকছেদুল ইসলাম
স্টাফ রিপোর্টার (নওগাঁ)

নওগাঁ শহরের উকিলপাড়া এলাকায় বায়ুদূষণ রোধে মোবাইল কোর্ট পরিচালনা করে নির্মাণাধীন দুটি ভবনের কর্তৃপক্ষকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে নওগাঁ জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ মোঃ রাশেদের নেতৃত্বে উকিলপাড়া (কাজীর মোড় থেকে ডিবি অফিস সড়ক) এলাকায় এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, নির্মাণসামগ্রী ইট ও বালি সড়কের ওপর ফেলে রাখা, নির্মাণসামগ্রী যথাযথভাবে ঢেকে না রাখা এবং বায়ুদূষণ নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করে ভবন নির্মাণের অভিযোগে নির্মাণাধীন দুটি ভবনের কর্তৃপক্ষের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করা হয়। এসব মামলায় মোট ২৫ হাজার টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়।
এ সময় আশপাশের অন্যান্য নির্মাণাধীন ভবনের মালিকদের বায়ুদূষণ নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সতর্ক করা হয়। পাশাপাশি উপস্থিত সাধারণ মানুষকে বায়ুদূষণ রোধে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।
মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ নাজমুল হোসাইন। নওগাঁ ব্যাটালিয়ন আনসারের একটি চৌকস দল মোবাইল কোর্টে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিল।
পরিবেশ দূষণ রোধে এ ধরনের মোবাইল কোর্ট পরিচালনা ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ নাজমুল হোসাইন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24