1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারী চা আড্ডায় মুন্সীগঞ্জ থেকে তরুণী এনে গণধর্ষণ অভিযোগে গ্রেফতার ১ ভুট্টা ব্যবসায় ১ কোটি ৬৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার ১ নেত্রকোণা দুর্গাপুরে ভার্চুয়ালি যুক্ত হয়ে কৃষি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষকের সেবায় নতুন উদ্যোগ, মনোহরদীতে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম চাঁপাইনবাবগঞ্জ ৬ নং ওর্য়াডে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান ​শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ১২টি ভারতীয় চোরাই মোবাইল জব্দ কেশবপুরে সরকারি খাল দখলমুক্ত, কেটে দেওয়া হলো ঘেরের বেড়ি ‘ইত্যাদি’র জনপ্রিয় নানা-নাতি জুটি আজ স্মৃতির পাতায় ‘বড় কোনো পদ না পেলেও আক্ষেপ নেই’—হাসিমুখে যা বললেন লুৎফুজ্জামান বাবর সাতক্ষীরায় শুরু ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলা

নবনিযুক্ত বিভাগীয় কমিশনার মহোদয়ের সঙ্গে ডিআইজি

  • প্রকাশের সময় : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩১ বার পঠিত

আজ ০২ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ বুধবার দুপুর ০১:৩০ ঘটিকায় বিভাগীয় কমিশনারের কার্যালয়, রাজশাহীতে নবনিযুক্ত বিভাগীয় কমিশনার, রাজশাহী জনাব মোঃ ইউসুফ আলী (অতিরিক্ত সচিব) মহোদয়ের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও সৌজন্য সাক্ষাৎ করেন রাজশাহী রেঞ্জের সম্মানিত ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) জনাব মোঃ আশিক সাঈদ মহোদয়।

সৌজন্য সাক্ষাতের শুরুতে ডিআইজি মহোদয় এবং নবনিযুক্ত বিভাগীয় কমিশনার মহোদয় পরস্পরকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে স্বাগত জানান। এ সময় তাঁরা বর্তমান পরিস্থিতি, সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং পারিপার্শ্বিক বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।

সাক্ষাৎকালে রাজশাহী রেঞ্জ পুলিশ ও বিভাগীয় প্রশাসনের মধ্যে পারস্পরিক সমন্বয়, সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ও সহযোগিতা আরও জোরদারের বিষয়ে আলোচনা হয়। তাঁরা জনসেবা নিশ্চিতকরণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে কাজ করার বিষয়ে গুরুত্বারোপ করেন।

এ সময় রাজশাহী রেঞ্জ ও বিভাগীয় প্রশাসনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24