1. admin@mhnews24.com : admin :
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জিয়া পরিষদ ও জিয়া মন্ত্র এবং জিয়া সাইবার ফোর্স -জেডসিএফ যুক্তরাষ্ট্র এর উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি পালিত দোয়ারাবাজার সীমান্তে বিজিবির অভিযানে ৭ জন আটক, পালিয়েছে ২ মালয়েশিয়ার বাড়িতে কারাবাসেও পরিবারের সঙ্গ পাচ্ছেন না নাজিব, একসঙ্গে থাকতে পারবেন না স্ত্রী-স্বজনরাও। সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে ভারতীয় সোলার প্যানেল ও ফেয়ারডিল সিরাপ জব্দ শ্যামনগরের গাবুরাতে জেলেদের স্ত্রী-সন্তানদের মানববন্ধন, বনদস্যু নির্মূলের দাবী মদনে শাহেনা আক্তার ইসলামিয়া কওমী মহিলা মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধনী অনুষ্ঠান কচুয়ায় উপজেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক চেয়ারম্যান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শিকদার আ: আব্দুর রহিম এর স্ত্রীর ইন্তেকাল।বিভিন্ন মহলের শোক আশুলিয়ায় ডক্টরস জেনারেল হাসপাতালের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ, কর্মচারীকে মারধর ও প্রাণনাশের হুমকির বিরুদ্ধে থানায় অভিযোগ পাইকগাছার সার্বিক উন্নয়ন ও জনদুর্ভোগ লাঘবে আধুনিক বাস টার্মিনাল নির্মাণ জরুরি ..এসএম মনিরুল হাসান বাপ্পী নাটোরে হুইপ দুলুকে সংবর্ধনা, জনতার ঢলে কাবির হোসেন কাঙ্গালের পক্ষে গণজোয়ার

নরসিংদী রায়পুরা মরজালে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির 48তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন।

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩২ বার পঠিত

সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী জেলা প্রতিনিধি।
নরসিংদী রায়পুরা মরজালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী ব্যাপক কর্মসূচির মধ্যদিয়ে পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে রায়পুরা উপজেলা বিএনপি সোমবার ১ সেপ্টেম্বর রায়পুরা উপজেলার মরজাল ইউনিয়ন বিএনপি’র পক্ষ থেকে বিশাল আনন্দ র‌্যালি বের করে রায়পুরা উপজেলার বিভিন্ন স্থরে যাত্রা করেন।
মরজাল ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফারুক প্রধান, সাধারন সম্পাদন কবির আহমেদ, মরজাল ইউনিয়ন যুবদলের সদস্য সচিব ইয়াছিন খান, শ্রমিক দলের সভাপতি রুহুল আমিন সহ অন্যান্য নেতা কর্মীরা র‌্যালিতে নেতৃত্ব দেন। বর্ণাঢ্য এই র‌্যালি মরজাল বাসস্ট্যান্ড হয়ে রায়পুরা উপজেলা কলনোতে সমাবেশ করে।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য আশরাফ উদ্দিন বকুল। আরোও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপিসহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
মরজাল ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফারুক প্রধান বলেন, আজ থেকে ৪৭ বছর আগে মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বিএনপির জন্মদাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদেরকে এ দলটি উপহার দিয়েছিলেন। আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অনুসারি।
তিনি বলেন, ১৯৮১ সালের ৩০ মে কিছু বিপথগামী সেনা সদস্যরা কুচক্রী করে চট্রগ্রাম সার্কিট হাউজে তাকে হত্যা করেন। তারা মনে করেছিলো জিয়াউর রহমানকে শেষ করে দিলেই জাতীয়তাবাদী দল শেষ হয়ে যাবে। কিন্তু তাদের এ ধারনা ভুল, বিএনপির শিকড় অনেক গভীরে।
তিনি আরোও বলেন, একটি সুষ্ঠ নির্বাচনের জন্য আমরা সতেরো বছর আন্দোলন সংগ্রাম করেছি। মামলা, হামলা, জেল, জুলুমসহ নানা ষড়যন্ত্রের শিকার হয়েছি। আর এখন একটি দল পিআর নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। পিআর নিয়ে যারা ব্যস্ত তাদেরকে পাকিস্থান যাওয়ার পরামর্শ দেন তিনি। নির্বাচন নিয়ে কোন ষড়যন্ত্র বরদাশÍ না করার ঘোষনা দেন তিনি। আগামী স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে দলীয় নেতা-কর্মীদের সবাইকে বিএনপির পতাকাতলে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান তিনি।
মরজাল ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক কবির আহমেদ বলেন, বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে রণাঙ্গনে নেতৃত্ব দিয়েছেন, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করেছেন, দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করে দেশের উন্নয়ন নিশ্চিত করেছেন। তাই এদেশের মানুষের ভালবাসার আঙিনা বিএনপি আর ভালবাসার প্রতীক ধানের শীষ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24