1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারী চা আড্ডায় মুন্সীগঞ্জ থেকে তরুণী এনে গণধর্ষণ অভিযোগে গ্রেফতার ১ ভুট্টা ব্যবসায় ১ কোটি ৬৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার ১ নেত্রকোণা দুর্গাপুরে ভার্চুয়ালি যুক্ত হয়ে কৃষি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষকের সেবায় নতুন উদ্যোগ, মনোহরদীতে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম চাঁপাইনবাবগঞ্জ ৬ নং ওর্য়াডে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান ​শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ১২টি ভারতীয় চোরাই মোবাইল জব্দ কেশবপুরে সরকারি খাল দখলমুক্ত, কেটে দেওয়া হলো ঘেরের বেড়ি ‘ইত্যাদি’র জনপ্রিয় নানা-নাতি জুটি আজ স্মৃতির পাতায় ‘বড় কোনো পদ না পেলেও আক্ষেপ নেই’—হাসিমুখে যা বললেন লুৎফুজ্জামান বাবর সাতক্ষীরায় শুরু ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলা

নারিকেল গাছের পাতা কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ইমনের

  • প্রকাশের সময় : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৯ বার পঠিত

জয়প্রকাশ যশোর জেলা প্রতিনিধি
যশোরের অভয়নগরে একটি হৃদয় বিদারক ঘটনা ঘটেছে ।নারিকেল গাছে উঠে পাতা কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে মোঃ ইমন (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে ।

রোববার (৬ সেপ্টেম্বর) বিকেলে অভয়নগর উপজেলার ৫ নম্বর ওয়ার্ডের রানাভাটা সংলগ্ন এলাকায় এই হৃদয় বিদারক ঘটনা ঘটেছে । নিহত ইমন রাজঘাট এলাকার মোঃ তুবিবুর রহমানের ছেলে । তিনি রানাভাটা এলাকায় মোঃ ইব্রাহিমের ঢালাই পিলার তৈরির কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন এবং সেখানে পরিবারের সঙ্গে বসবাস করতেন ।

স্থানীয় সুত্রের বরাতে জানা যায় , বিকেলে কারখানার পাশের একটি নারিকেল গাছে পাতা কাটতে ওঠেন ইমন । এই সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি গাছ থেকে নিচে পড়ে যায় । পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান । অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মৌসুমী ইয়াসমিন জানান , হাসপাতালে নেওয়ার আগেই ইমনের মৃত্যু হয়েছে ।

অভয়নগর থানার উপপরিদর্শক (এসআই) মনিশ ঘোষ জানান , নারিকেল গাছে উঠে পাতা কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে ।

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নুরুজ্জামান জানান , এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24