1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারী চা আড্ডায় মুন্সীগঞ্জ থেকে তরুণী এনে গণধর্ষণ অভিযোগে গ্রেফতার ১ ভুট্টা ব্যবসায় ১ কোটি ৬৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার ১ নেত্রকোণা দুর্গাপুরে ভার্চুয়ালি যুক্ত হয়ে কৃষি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষকের সেবায় নতুন উদ্যোগ, মনোহরদীতে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম চাঁপাইনবাবগঞ্জ ৬ নং ওর্য়াডে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান ​শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ১২টি ভারতীয় চোরাই মোবাইল জব্দ কেশবপুরে সরকারি খাল দখলমুক্ত, কেটে দেওয়া হলো ঘেরের বেড়ি ‘ইত্যাদি’র জনপ্রিয় নানা-নাতি জুটি আজ স্মৃতির পাতায় ‘বড় কোনো পদ না পেলেও আক্ষেপ নেই’—হাসিমুখে যা বললেন লুৎফুজ্জামান বাবর সাতক্ষীরায় শুরু ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলা

নেত্রকোনার কেন্দুয়াতে মাংস বিক্রেতার দোকানের লাইসেন্স নবায়ন না থাকায় নগদ দশ হাজার টাকা অর্থদণ্ড

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৩ বার পঠিত

মোঃ মোশাররফ হোসেন, নেত্রকোনা প্রতিনিধিঃ

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার মাংস বিক্রেতা দোকানের লাইসেন্স নবায়ন না থাকায় পৈর সদরে কাঁচা মহালে নগদ দশ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।

১৫ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল সাড়ে ১১ টার দিকে নেত্রকোনা জেলা কেন্দুয়া উপজেলার মাংস বিক্রেতার নবায়ন লাইসেন্স না থাকায় পৌর সদরে কাঁচা বাজারের মাংসের দোকানে মনিটরিং তদন্ত করার সময় দোকানের মালিক হাসেম মিয়াকে দশ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মতিউর রহমান ও উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সানজিদা চৌধুরী কেন্দুয়া কাঁচা বাজারের মাংস ব্যবসায়ী হাসেম ব্যাপারী মাংসের দোকানে বিভিন্ন ক্যাটাগরি আবেদন ফি, লাইসেন্স ফি, নবায়ন  ফি, লাইসেন্স না থাকায় হাসেম বেপারীকে পশু জবাই মাংসের মান নিয়ন্ত্রণ আইন দন্ড ২৪ এবং ২০১১ এর ৫ ও ৮ দ্বারা  নগদ দশ হাজার টাকা অর্থ দন্ড করা হয়।
কেন্দুয়া পৌর শহর ও উপজেলার সকল ইউনিয়নের মাংসের দোকানে এই অভিযান অভ্যাহত থাকবে জানিয়েছেন-এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সানজিদা চৌধুরী।

মোঃ মোশাররফ হোসেন।

নেত্রকোনা।

মোবাইল নং-০১৯৩৮৩২০৮২৪.

তাং-১৫-০৯-২০২৬ইং.

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24