1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারী চা আড্ডায় মুন্সীগঞ্জ থেকে তরুণী এনে গণধর্ষণ অভিযোগে গ্রেফতার ১ ভুট্টা ব্যবসায় ১ কোটি ৬৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার ১ নেত্রকোণা দুর্গাপুরে ভার্চুয়ালি যুক্ত হয়ে কৃষি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষকের সেবায় নতুন উদ্যোগ, মনোহরদীতে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম চাঁপাইনবাবগঞ্জ ৬ নং ওর্য়াডে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান ​শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ১২টি ভারতীয় চোরাই মোবাইল জব্দ কেশবপুরে সরকারি খাল দখলমুক্ত, কেটে দেওয়া হলো ঘেরের বেড়ি ‘ইত্যাদি’র জনপ্রিয় নানা-নাতি জুটি আজ স্মৃতির পাতায় ‘বড় কোনো পদ না পেলেও আক্ষেপ নেই’—হাসিমুখে যা বললেন লুৎফুজ্জামান বাবর সাতক্ষীরায় শুরু ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলা

নড়াইলে এস্কাফ, ইয়াবা ও গাঁজাসহ যুবক গ্রেপ্তার

  • প্রকাশের সময় : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮৪ বার পঠিত

মোঃ রাসেল শেখ, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:
নড়াইল সদর পৌরসভায় এস্কাফ সিরাপ, ইয়াবা ও গাঁজাসহ সাকিব আল সালমান (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে পৌরসভার আলাদাতপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সাকিব আল সালমান ওই গ্রামের মুন্সি আলমগীরের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে নড়াইল সদর পৌরসভার আলাদাতপুর গ্রামে অভিযান চালায় ডিএনসির একটি দল। এ সময় আলাদাতপুর গ্রামের সাবেক বিজিবি সদস্য মুন্সি আলমগীরের দুইতলা বাড়ির নিচতলায় তল্লাশি চালিয়ে সাকিব আল সালমানকে আটক করা হয়।

পরে বসতঘরের বক্স খাটের ড্রয়ার থেকে ১৯০ পিস ইয়াবা এবং তার প্যান্টের পকেট থেকে এক বোতল এস্কাফ সিরাপ, ১০ গ্রাম গাঁজা ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়।

নড়াইল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক গোলক মজুমদার জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাকিব আল সালমান স্বীকার করেছেন, তিনি গত এক বছর ধরে যশোর জেলা থেকে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য এনে নড়াইলে অবৈধভাবে বিক্রি করে আসছিলেন। তবে তার বিরুদ্ধে থানায় আগে কোনো মামলা নেই।

এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নড়াইল সদর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24