1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারী চা আড্ডায় মুন্সীগঞ্জ থেকে তরুণী এনে গণধর্ষণ অভিযোগে গ্রেফতার ১ ভুট্টা ব্যবসায় ১ কোটি ৬৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার ১ নেত্রকোণা দুর্গাপুরে ভার্চুয়ালি যুক্ত হয়ে কৃষি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষকের সেবায় নতুন উদ্যোগ, মনোহরদীতে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম চাঁপাইনবাবগঞ্জ ৬ নং ওর্য়াডে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান ​শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ১২টি ভারতীয় চোরাই মোবাইল জব্দ কেশবপুরে সরকারি খাল দখলমুক্ত, কেটে দেওয়া হলো ঘেরের বেড়ি ‘ইত্যাদি’র জনপ্রিয় নানা-নাতি জুটি আজ স্মৃতির পাতায় ‘বড় কোনো পদ না পেলেও আক্ষেপ নেই’—হাসিমুখে যা বললেন লুৎফুজ্জামান বাবর সাতক্ষীরায় শুরু ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলা

পাঁচবিবির নতুন কৃষি কর্মকর্তা মল্লিকা রানী

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ১২ বার পঠিত

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি : ১৭ সেপ্টেম্বর/২৬

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় নতুন উপজেলা কৃষি কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন কৃষিবিদ মল্লিকা রানী সেহানবীশ।

সরকারি আদেশে পাঁচবিবির সাবেক কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ জসিম উদ্দিন বদলি হয়ে জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় যোগদান করেন। তার স্থলাভিষিক্ত হিসেবে ক্ষেতলাল উপজেলা থেকে বদলি হয়ে পাঁচবিবির শূন্য পদে যোগদান করেন মল্লিকা রানী। গতকাল বুধবার তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।

কৃষিবিদ মল্লিকা রানী সেহানবীশ গাইবান্ধা জেলার সাদুল্যাপুর উপজেলার এক সনাতনী হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি পড়ালেখার পাঠ শেষ করে ৩৪’তম বিসিএস (কৃষি) ক্যাডার সুপারিশ প্রাপ্তে কৃষিবিদ হন।

চাকরি জীবনে তিনি প্রথমে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায়, এরপর কুড়িগ্রাম ও দিনাজপুরে দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় সফলতার সাথে দায়িত্ব পালন শেষে পাঁচবিবি উপজেলায় যোগদান করেন।

যোগদানের পর নবাগত কৃষি কর্মকর্তা মল্লিকা রানী বলেন, “এ উপজেলার সকল কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও প্রান্তিক কৃষকদের সাথে কাজ করতে চাই। সকলের সহযোগিতা নিয়ে সঠিক ও সফলতার সাথে কাজ করে যেতে চান তিনি। কৃষি ও কৃষকের উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা থাকবেন বলেও জানান তিনি। সংসার জীবনে এই কৃষি কর্মকর্তা এক মেয়ে সন্তানের জনক।

আকতার হোসেন বকুল
০১৭৩৩-১৪১৬৩৯

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24