1. admin@mhnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত জনসেবা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে আলোচনায় প্রভাষক গাজী ফারুকে আজম মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘সম্প্রীতি অলিম্পিয়াড’ অনুষ্ঠিত পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট অন্তর গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র সিলেট বিভাগের চেলানদী রক্ষায় পরিবেশ অধিদপ্তরের পদক্ষেপ, ৩৬ জনের বিরুদ্ধে মামলা ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু

পাইকগাছার ২ তরমুজ ব্যবসায়ী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ১৬ বার পঠিত

বি.সরকার। পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।

পাইকগাছার ২ তরমুজ ব্যবসায়ী দিনাজপুরের ঘোড়াঘাটে পণ্যবাহী দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত! ২৩ এপ্রিল বৃহস্পতিবার ভোরে এ সড়ক দুর্ঘটনায় পাইকগাছার বেতবুনিয়া গ্রামের মৃত মোঃ শহিদুল ইসলাম সানার পুত্র মোঃ শরিফুল সানা (৪৩) নামে এক এ তরমুজ ব্যবসায়ী ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন! এসময় তার সাথে থাকা ভাইরাভাই জিলেজ পাইকগাছা গ্রামের মৃত মোঃ মোসলেম মোড়লের পুত্র মোঃ হানিফ মোড়ল (৫০) একটা পা হরিয়ে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অতিরিক্ত রক্ত ক্ষরণের ফলে সকাল ১০ টার দিকে মৃত্যুবরণ করেন। দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের সোনামুখী ও শৌলা এলাকার একটি দাখিল মাদ্রাসার সামনে এই দুর্ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
নিহত দুজনেই ভুষিবোঝাই একটি ট্রাকের আরোহী ছিলেন। তরমুজ বিক্রি সহ ব্যবসায়িক কাজ শেষ করে দিনাজপুর থেকে ফেরার পথে দিনাজপুর ও বগুড়ার সংযোগস্থল বিরামপুরে পৌঁছালে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে!
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ভোররাতে ঢাকা মেট্রো-ট ২২-২৮৯৭ নম্বরের একটি আলু বোঝাই ট্রাক এবং যশোর-ট ১১-২৮৫৮ নম্বরের একটি ভুষি বোঝাই ট্রাক বিপরীত দিক থেকে আসার সময় নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষ ঘটে, এতে ট্রাক দুটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই শরিফুলের মৃত্যু হয়।
ঘোড়াঘাট থানা পুলিশ সুত্রে জানাযায়, খবর পাওয়ার পরপরই পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করেন। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং দুর্ঘটনাকবলিত ট্রাক দুটি সরিয়ে নেওয়া হয়েছে। তবে বর্তমানে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। নিহতের স্বজন-রা জানান, ময়নাতদন্ত শেষে মরদেহ বাড়িতে আনার প্রস্তুতি চলছে। এদর্ঘটনায় মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24