1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারী চা আড্ডায় মুন্সীগঞ্জ থেকে তরুণী এনে গণধর্ষণ অভিযোগে গ্রেফতার ১ ভুট্টা ব্যবসায় ১ কোটি ৬৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার ১ নেত্রকোণা দুর্গাপুরে ভার্চুয়ালি যুক্ত হয়ে কৃষি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষকের সেবায় নতুন উদ্যোগ, মনোহরদীতে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম চাঁপাইনবাবগঞ্জ ৬ নং ওর্য়াডে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান ​শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ১২টি ভারতীয় চোরাই মোবাইল জব্দ কেশবপুরে সরকারি খাল দখলমুক্ত, কেটে দেওয়া হলো ঘেরের বেড়ি ‘ইত্যাদি’র জনপ্রিয় নানা-নাতি জুটি আজ স্মৃতির পাতায় ‘বড় কোনো পদ না পেলেও আক্ষেপ নেই’—হাসিমুখে যা বললেন লুৎফুজ্জামান বাবর সাতক্ষীরায় শুরু ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলা

পৃথক ঘটনায় যশোরে দুই ব্যক্তির মৃত্যু

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪০ বার পঠিত

যশোরে পৃথক দুটি ঘটনায় দুই জনের মৃত্যুর খবর জানা গেছে । গতকাল বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে চৌগাছা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের ইছাপুর গ্রামের কানা পুকুর সংলগ্ন এলাকায় মোবাইল ফোনের টাওয়ার থেকে লাফ দিয়ে টিটো (৪০) নামে এক ব্যক্তির মর্মান্তিক ভাবে মৃত্যুর খবর পাওয়া গেছে ।
তিনি ওই গ্রামের জামাত আলীর ছেলে । স্থানীয়রা জানান , টিটো দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন এবং কিছুদিন ধরে ভবঘুরে জীবনযাপন করছিলেন । সকালে গ্রামীণফোনের একটি টাওয়ারে উঠে লাফ দিলে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে তাৎক্ষণিক চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় । সেখানে সকাল ৭টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ।
অন্যদিকে , একই দিন সন্ধ্যা ৭টার দিকে যশোর শহরের কুইন্স হাসপাতালের সামনে রাস্তার ওপর অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায় তাহসান আহমেদ (৩০) নামে এক যুবককে । কুইন্স হাসপাতালের স্টাফরা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাহসান আহমেদকে মৃত বলে ঘোষণা করেন । তার মরদেহ বর্তমানে হাসপাতালের মর্গে রাখা হয়েছিল ।
জানা যায় নিহত তাহসান পিরোজপুরের নাসিরাবাদ থানার গাজীবাড়ি-পাটকেলবাড়ি এলাকার বাসিন্দা মোঃ নুরুল ইসলাম মৃধার ছেলে ।
তার মৃত্যুর কারণ সম্পর্কে সটিক কোন কারণ জানা যায় নি বলে জানিয়েছেন হাসপাতালে জরুরী বিভাগের কর্মরত চিকিৎসক । তিনি বলেন, মরদেহটি সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে ।

জয়প্রকাশ
যশোর জেলা প্রতিনিধি

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24