1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারী চা আড্ডায় মুন্সীগঞ্জ থেকে তরুণী এনে গণধর্ষণ অভিযোগে গ্রেফতার ১ ভুট্টা ব্যবসায় ১ কোটি ৬৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার ১ নেত্রকোণা দুর্গাপুরে ভার্চুয়ালি যুক্ত হয়ে কৃষি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষকের সেবায় নতুন উদ্যোগ, মনোহরদীতে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম চাঁপাইনবাবগঞ্জ ৬ নং ওর্য়াডে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান ​শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ১২টি ভারতীয় চোরাই মোবাইল জব্দ কেশবপুরে সরকারি খাল দখলমুক্ত, কেটে দেওয়া হলো ঘেরের বেড়ি ‘ইত্যাদি’র জনপ্রিয় নানা-নাতি জুটি আজ স্মৃতির পাতায় ‘বড় কোনো পদ না পেলেও আক্ষেপ নেই’—হাসিমুখে যা বললেন লুৎফুজ্জামান বাবর সাতক্ষীরায় শুরু ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলা

ফুটপাতে সবুজের ফেরিওয়ালা বেলাল, কুড়ি বছর ধরে বিক্রয় করেন ফল-ফুলের চারা

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৯ বার পঠিত

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি : ১৮ সেপ্টেম্বর/২৬

ফুটপাতের ওপর সারি সারি সাজানো সবুজ চারা গাছ। আম, জাম, লিচু, কাঁঠাল থেকে শুরু করে গোলাপ, জবা ও বকুল কী নেই সেখানে! এই সবুজের পসরা নিয়ে গত ২০ বছর ধরে পাঁচবিবি বড় মসজিদ গেটের সামনে বসছেন চারা বিক্রেতা বেলাল হোসেন।

বেলাল হোসেনের জন্ম নওগাঁ জেলার পাহাড়পুর সোমপুর বিহার এলাকায়। ছোটবেলা থেকেই গাছের প্রতি তার অগাধ ভালোবাসা। সেই ভালোবাসা থেকেই নিজ উদ্যোগে গড়েছেন একটি নার্সারি। নিজের নার্সারিতেই তিনি বিভিন্ন জাতের ফল-ফুলের চারা উৎপাদন করেন। বেলাল বলেন, তার নার্সারিতে সকল প্রকার দেশি-বিদেশি ফল ও ফুলের চারা পাওয়া যায়। ফলের মধ্যে উল্লেখযোগ্য হলো- আম, জাম, লিচু, কাঁঠাল, মাল্টা, কমলা, নারিকেল ও বরই। আর ফুলের মধ্যে রয়েছে- জবা, গোলাপ, মাধবীলতা, পলাশ, টগর, রজনীগন্ধা ও বকুলসহ বিভিন্ন প্রজাতির ফুল গাছের চারা। আর এসব চারা তিনি বিক্রি করেন একদম সুলভ মূল্যে।

তিনি বলেন, প্রায় ২০’বছর আগে থেকে পাঁচবিবি বড় মসজিদ গেটের সামনে ফুটপাতেই আমার নার্সারিতে উৎপাদন করা বিভিন্ন প্রকারের ফল-ফুলের চারা গাছ সুলভ মূল্যে বিক্রি করে আসছি। মানুষের হাতে কম দামে চারা তুলে দিতে পারলে ভালো লাগে।
স্থানীয়রা জানান, বেলালের কাছ থেকে চারা কিনে অনেকেই বাড়ির আঙিনা, ছাদ ও বাগান করছেন। তার চারার মান ভালো এবং দামও নাগালের মধ্যে হওয়ায় ক্রেতাদের কাছে তিনি বেশ জনপ্রিয়।

২০ বছর ধরে ফুটপাতে বসে সবুজ গাছের চারা বিক্রয় করায় বেলাল হোসেন এখন পাঁচবিবির মানুষের কাছে একজন পরিচিত হয়েছেন। তার এই উদ্যোগ পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মনে করছেন অনেকেই।

আকতার হোসেন বকুল
০১৭৩৩-১৪১৬৩৯

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24