1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারী চা আড্ডায় মুন্সীগঞ্জ থেকে তরুণী এনে গণধর্ষণ অভিযোগে গ্রেফতার ১ ভুট্টা ব্যবসায় ১ কোটি ৬৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার ১ নেত্রকোণা দুর্গাপুরে ভার্চুয়ালি যুক্ত হয়ে কৃষি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষকের সেবায় নতুন উদ্যোগ, মনোহরদীতে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম চাঁপাইনবাবগঞ্জ ৬ নং ওর্য়াডে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান ​শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ১২টি ভারতীয় চোরাই মোবাইল জব্দ কেশবপুরে সরকারি খাল দখলমুক্ত, কেটে দেওয়া হলো ঘেরের বেড়ি ‘ইত্যাদি’র জনপ্রিয় নানা-নাতি জুটি আজ স্মৃতির পাতায় ‘বড় কোনো পদ না পেলেও আক্ষেপ নেই’—হাসিমুখে যা বললেন লুৎফুজ্জামান বাবর সাতক্ষীরায় শুরু ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলা

বর্তমান সময়ে বঙ্গবীর জেনারেল এমএজি ওসমানীর মতো বিচক্ষণ ও দূরদর্শী নেতার অভাব পরিলক্ষিত হয়

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৪ বার পঠিত

হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ
গত ১ লা সেপ্টেম্বর ২০২৬,মঙ্গলবার,বিকেল ৬টায় নিউইয়র্ক -এর জ‍্যাকসন হাইটসের গ্রীণ টার্চ সেন্টারে (২য় তলা) আয়োজিত সামাজিক -সাংস্কৃতিক সংগঠন স্বদেশ ফোরাম আয়োজিত ছড়া -কবিতা পাঠ ও আলোচনা সভায় বক্তারা উপরোক্ত কথাগুলো বলেন।খবর আইবিএননিউজ ।১৯৭১-এর মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি বঙ্গবীর জেনারেল এমএজি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী উপলক্ষে সামাজিক -সাংস্কৃতিক সংগঠন স্বদেশ ফোরাম নিউইয়র্ক -এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা -শিক্ষক-কবি অবিনাশ চন্দ্র আচার্য -এর সভাপতিত্বে অনুষ্ঠিত জন্মদিনের অনুষ্ঠানে প্রধাণ অথিতি ছিলেন গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক,বিশিষ্ট সমাজসেবী ময়নুল হক চৌধুরী হেলাল।বিশেষ অতিথি ছিলেন আমেরিকান প্রেসক্লাব অফ বাংলাদেশ অরিজিন সভাপতি ও সিনিয়র সাংবাদিক এবং লায়ন হাকিকুল ইসলাম খোকন,সাবেক ব‍্যাংকার নাজমা খাতুন চামেলী, গ্রীণ টার্চ্-এর নির্বাহী পরিচালক ও প্রতিষ্ঠাতা লিয়াকত এলাহী ।সম্মানিত অতিথিদের মাঝে ছড়া-কবিতা পাঠ ও আলোচনায় অংশ নেন:জাতীয় যাদুঘর-এর সাবেক কর্মকর্তা এমএ সাদেক,মাসিক প্রজ্ঞা-এর সম্পাদক ও প্রকাশক উত্তম কুমার সাহা,কবি-প্রফেসর শুধাংশু মন্ডল,এডভোকেট বদরুল এম. চৌধুরী,বীর মুক্তিযোদ্ধা ফারুক হোসাইন,(বিএলএফ)শাহজালাল ট‍্যুরিস্ট সোসাইটি -এর সভাপতি এম আব্দুল ওদুদ,চিত্রশিল্পী ফজলে আলী কচি,সাবেক ব‍্যাংকার একেএম রফিকুল ইসলাম ,রাফিদ য়ামিন আহনাক,এম কুতুব উদ্দিন ও সুফিয়ান আহমদ চৌধুরী ।
সমগ্র অনুষ্ঠান পরিচালনা ও উপস্হাপনায় ছিলেন স্বদেশ ফোরাম নিউইয়র্ক-এর সাধারণ সম্পাদক এডভোকেট সুফিয়ান আহমদ চৌধুরী। জন্ম দিনের সভায় বক্তৃাগন বলেন,বর্তমান সময়ে বঙ্গবীর জেনারেল এমএজি ওসমানীর মতো বিচক্ষণ ও দূরদর্শী -আদর্শিক চরিত্রের একজন নেতার অভাব পরিলক্ষিত হয়।তিনি আমাদের মহান মুক্তিযুদ্ধের রণাঙ্গনে রণকৌশলে বিচক্ষণতার পরিচয় দিয়েছেন।বাঙালি জাতি মুক্তিযুদ্ধে তাঁর এই অসাধারণ অবদানকে চিরদিন স্মরণ রাখবে।
সভায় বক্তারা উপরোক্ত কথাগুলো বলেন।অনুষ্ঠানের শুরুতে ১৯৫২-এর মহান ভাষা আন্দোলন,১৯৭১-এর মহান স্বাধীনতা-মুক্তিযুদ্ধে নিহত ৩০লক্ষ শহীদ ও আড়াই লক্ষাধিক-বোনের অসামান্য অবদানসহ আজ পর্যন্ত সকল গনতন্ত্রীক আন্দোলনে নিহতদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে অনুষ্ঠানের শুরুতে দাঁড়িয়ে এক মিনিট কাল নীরবতা পালন করা হয় ।অনুষ্ঠানের শেষে সবাইকে মিষ্টিমুখে আপ‍্যায়ন করা হয় ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24