1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারী চা আড্ডায় মুন্সীগঞ্জ থেকে তরুণী এনে গণধর্ষণ অভিযোগে গ্রেফতার ১ ভুট্টা ব্যবসায় ১ কোটি ৬৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার ১ নেত্রকোণা দুর্গাপুরে ভার্চুয়ালি যুক্ত হয়ে কৃষি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষকের সেবায় নতুন উদ্যোগ, মনোহরদীতে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম চাঁপাইনবাবগঞ্জ ৬ নং ওর্য়াডে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান ​শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ১২টি ভারতীয় চোরাই মোবাইল জব্দ কেশবপুরে সরকারি খাল দখলমুক্ত, কেটে দেওয়া হলো ঘেরের বেড়ি ‘ইত্যাদি’র জনপ্রিয় নানা-নাতি জুটি আজ স্মৃতির পাতায় ‘বড় কোনো পদ না পেলেও আক্ষেপ নেই’—হাসিমুখে যা বললেন লুৎফুজ্জামান বাবর সাতক্ষীরায় শুরু ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলা

বিএমএসএস-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান তোতা আর নেই

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৬ বার পঠিত

প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান তোতা আর আমাদের মাঝে নেই। তাঁর ইন্তেকালে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির (বিএমএসএস) কেন্দ্রীয় কমিটি, কার্যনির্বাহী পর্ষদ ও সারাদেশের সাংবাদিক সমাজ গভীরভাবে শোকাহত।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

খন্দকার আছিফুর রহমান তোতা ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। সাংবাদিকদের অধিকার, মর্যাদা ও কল্যাণে এবং সংগঠনকে এগিয়ে নিতে তাঁর ভূমিকা ও অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে বিএমএসএস পরিবার।

তাঁর মৃত্যুতে সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। একই সঙ্গে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবার, স্বজন, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। একই সাথে দৈনিক লিখনী সংবাদ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ রানা আহমেদ জানাই তোতা ভাই ছিল সাংবাদিকদের বিপদের বন্ধু  তাকে হারিয়ে আমরা সাংবাদিকদের একজন অভিভাবক হারিয়েছি।

বিএমএসএস কেন্দ্রীয় কমিটি ও কার্যনির্বাহী পর্ষদের পক্ষ থেকে মহাসচিব সগীর আহমেদ মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বলেন, তাঁর মৃত্যু সংগঠনের জন্য অপূরণীয় ক্ষতি। মহান আল্লাহ তায়ালা যেন মরহুমের সকল গুনাহ-খাতা ক্ষমা করে তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং তাঁর পরিবারকে এই শোক সহ্য করার শক্তি দান করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24