1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারী চা আড্ডায় মুন্সীগঞ্জ থেকে তরুণী এনে গণধর্ষণ অভিযোগে গ্রেফতার ১ ভুট্টা ব্যবসায় ১ কোটি ৬৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার ১ নেত্রকোণা দুর্গাপুরে ভার্চুয়ালি যুক্ত হয়ে কৃষি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষকের সেবায় নতুন উদ্যোগ, মনোহরদীতে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম চাঁপাইনবাবগঞ্জ ৬ নং ওর্য়াডে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান ​শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ১২টি ভারতীয় চোরাই মোবাইল জব্দ কেশবপুরে সরকারি খাল দখলমুক্ত, কেটে দেওয়া হলো ঘেরের বেড়ি ‘ইত্যাদি’র জনপ্রিয় নানা-নাতি জুটি আজ স্মৃতির পাতায় ‘বড় কোনো পদ না পেলেও আক্ষেপ নেই’—হাসিমুখে যা বললেন লুৎফুজ্জামান বাবর সাতক্ষীরায় শুরু ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলা

মদনে নববধূ নিয়ে ফেরার পথে জেনারেটরের ইঞ্জিলে চুল পেঁচিয়ে মর্মান্তিক দুর্ঘটনা, প্রাণ গেল রিনা আক্তারের

  • প্রকাশের সময় : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩০ বার পঠিত

মোঃ আলম খান, নেত্রকোনা প্রতিনিধিঃ

নেত্রকোনার মদনে নববধূ নিয়ে বাড়ি ফেরার পথে ইঞ্জিনচালিত ট্রলারের জেনারেটরের ইঞ্জিনে বোরকা ও চুল পেঁচিয়ে রিনা আক্তার (৩৫) নামে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৯টা ২৫ মিনিটের দিকে মদন পৌরসভার দেওয়ান বাজার ট্রলারঘাটে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও স্বজনদের সূত্রে জানা যায়, মদন পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সাত্তার মিয়ার (৫৫) ছেলে সুজ্জামান (৩০)-এর সঙ্গে মাঘান ইউনিয়নের মাঘান গ্রামের জজ মিয়ার (৬০) মেয়ে মোছা. তামান্নার বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়। পরে নববধূসহ বরযাত্রীর লোকজন ইঞ্জিনচালিত ট্রলারে করে দেওয়ান বাজার ট্রলারঘাটে পৌঁছান।
ট্রলার থেকে যাত্রীরা নামার সময় হঠাৎ রিনা আক্তারের বোরকা ও চুল ট্রলারে থাকা ডিজেলচালিত জেনারেটরের ইঞ্জিনের সঙ্গে পেঁচিয়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্বজনরা তাকে উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহ উদ্দিন করিম বলেন, “ঘটনাস্থলে পুলিশ রয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। পরবর্তীতে অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
ঘটনাটি নিয়ে পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে।

মোঃ আলম খান। নেত্রকোনা
মোবাইল নং-০১৯৩৮৩২০৮২৪.
তারিখ:১২/০৯/২৬ ইং
ছবি সংযুক্ত

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24