1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারী চা আড্ডায় মুন্সীগঞ্জ থেকে তরুণী এনে গণধর্ষণ অভিযোগে গ্রেফতার ১ ভুট্টা ব্যবসায় ১ কোটি ৬৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার ১ নেত্রকোণা দুর্গাপুরে ভার্চুয়ালি যুক্ত হয়ে কৃষি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষকের সেবায় নতুন উদ্যোগ, মনোহরদীতে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম চাঁপাইনবাবগঞ্জ ৬ নং ওর্য়াডে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান ​শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ১২টি ভারতীয় চোরাই মোবাইল জব্দ কেশবপুরে সরকারি খাল দখলমুক্ত, কেটে দেওয়া হলো ঘেরের বেড়ি ‘ইত্যাদি’র জনপ্রিয় নানা-নাতি জুটি আজ স্মৃতির পাতায় ‘বড় কোনো পদ না পেলেও আক্ষেপ নেই’—হাসিমুখে যা বললেন লুৎফুজ্জামান বাবর সাতক্ষীরায় শুরু ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলা

মদনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি ও আইন নিজস্ব গতিতে চলবে বাবর

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ২১ বার পঠিত

মোঃ আলম খান, নেত্রকোনা প্রতিনিধিঃ

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষেত্রেও আইন নিজস্ব গতিতে চলবে এবং তিনি দেশে ফিরে বিচার মোকাবিলা করবেন বলে আশা প্রকাশ করেছেন নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসনের সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জনাব লুৎফুজ্জামান বাবর।
বুধবার দুপুরে নেত্রকোনার মদন উপজেলায় জোবাইদা রহমান মহিলা ডিগ্রি কলেজে পূবালী ব্যাংকের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
লুৎফুজ্জামান বাবর বলেন, ‘শেখ হাসিনার ব্যাপারেও আইন নিজস্ব গতিতে চলবে। তিনি দেশে ফিরে বিচার মেনে নেবেন—এমনটাই আশা করি।’
নিজের কারাবাসের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘আমিও তো জেলে ছিলাম। মিথ্যা মামলায় আমাকে তিনটি মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। আর উনি তো ন্যায়ের ওপর দণ্ডিত হয়েছেন। জাতিসংঘও তাঁর ব্যাপারে তদন্ত প্রতিবেদন দিয়েছে। সব মিলিয়ে তিনি যদি বিচার মোকাবিলা করতে চান, তাহলে তাঁকে সাধুবাদ জানাব।

তিনি আরও বলেন,আমরা চাই ফুলে,ফলে ও সবুজে ভরে উঠুক আমাদের পৃথিবী।আগামী প্রজন্ম যেন সুস্থ সুন্দর ও জীবন যাপন করতে পারে।

বৃক্ষরোপণ কর্মসূচিতে জোবাইদা রহমান মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাসরিন সুলতানা, পূবালী ব্যাংকের ময়মনসিংহ অঞ্চল প্রধান ও ডেপুটি জেনারেল মো. হুমায়ুন মিয়া,মদন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)জনাব সালাউদ্দিন করিমসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় মদন উপজেলা বিএনপির সভাপতি নুরুল আলম তালুকদার, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফ আহম্মদ সেকুল, পৌর বিএনপির সভাপতি কামরুজ্জামান চন্দন, সাধারণ সম্পাদক আব্দুল কাদির, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মির্জা মকুল ও সহসভাপতি মির্জা হাদিস মিয়া যুগ্ন সাধারন সম্পাদক সাখায়াৎ হোসেন সহ অঙ্গ সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এবং উল্লেখ্য ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করেছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24