1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারী চা আড্ডায় মুন্সীগঞ্জ থেকে তরুণী এনে গণধর্ষণ অভিযোগে গ্রেফতার ১ ভুট্টা ব্যবসায় ১ কোটি ৬৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার ১ নেত্রকোণা দুর্গাপুরে ভার্চুয়ালি যুক্ত হয়ে কৃষি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষকের সেবায় নতুন উদ্যোগ, মনোহরদীতে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম চাঁপাইনবাবগঞ্জ ৬ নং ওর্য়াডে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান ​শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ১২টি ভারতীয় চোরাই মোবাইল জব্দ কেশবপুরে সরকারি খাল দখলমুক্ত, কেটে দেওয়া হলো ঘেরের বেড়ি ‘ইত্যাদি’র জনপ্রিয় নানা-নাতি জুটি আজ স্মৃতির পাতায় ‘বড় কোনো পদ না পেলেও আক্ষেপ নেই’—হাসিমুখে যা বললেন লুৎফুজ্জামান বাবর সাতক্ষীরায় শুরু ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলা

মনিরামপুরে কলেজ ছাত্রদল নেতাসহ গ্রেফতার ২ জন , নেপথ্যে ৭০ পিস ইয়াবা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৭ বার পঠিত

যশোরের মনিরামপুরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এক বিশেষ অভিযানে ৭০ পিস ইয়াবাসহ দুই যুবককে গ্রেফতার করা হয়েছে । জানা যায় গ্রেফতারকৃতদের মধ্যে একজন মনিরামপুর সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক

ডিবি পুলিশ সূত্রে জানা যায় , মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে ডিবি যশোরের এসআই (নিঃ) মোঃ জাহাঙ্গীর আলমের নেতৃত্বে একটি অভিযান পরিচালিত হয় । মনিরামপুর উপজেলার ৬ নম্বর সদর ইউনিয়নের হাজরাকাটি এলাকায় মনিরামপুর-যশোর মহাসড়কের পাশে মেসার্স তাছনিয়া অটোগ্যাস সেন্টার এর সামনের পাকা সড়ক থেকে তাদের আটক করা হয় । আটককালে তাদের কাছে থাকা ৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ ।

​মোঃ জাবের হোসেন (২১) পিতা মোঃ আমিনুর রহমান , গ্রামঃ ফতেয়াবাদ । তিনি মনিরামপুর সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ।

​আবু বক্কর সিদ্দিক বদু (৩০) পিতা মোঃ মতিয়ার রহমান , গ্রামঃ হাকোবা ।

স্থানীয় সূত্রে জানা গেছে , গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে মনিরামপুর সরকারি ডিগ্রি কলেজের পুরাতন ভবনের সিঁড়ির রুমে নিয়মিত মাদক সেবন করে আসছিল । মাদক সেবনের পাশাপাশি তারা সাধারণ শিক্ষার্থীদের কাছেও ইয়াবা বিক্রি করত বলে তাদের বিরুদ্ধে ভিযোগ রয়েছে ।

মনিরামপুর কলেজ ও পৌরসভা এলাকায় তাদের বিশাল মাদকের সিন্ডিকেট আছে বলে জানা গেছে ।

​এদের সাথে কলেজ ছাত্রদল নেতা ইমন ওরফে ইমুসহ আরও বেশ কয়েকজন জড়িত রয়েছে বলে জানা যায় । অভিযুক্তরা সাবেক কলেজ সভাপতি ইমরান ও অলিয়ার এবং এডভোকেট শহীদ ইকবালের রাজনৈতিক ক্ষমতার দাপট দেখিয়ে এসব অপকর্ম চালিয়ে আসছিল ।

​পুলিশ জানিয়েছে , আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে । বুধবার (১৬ সেপ্টেম্বর) তাদের আদালতে সোপর্দ করা হয় ।

জয়প্রকাশ, যশোর জেলা প্রতিনিধি

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24