1. admin@mhnews24.com : admin :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লায় প্রাইভেটকার থেকে ২৪ কেজি গাঁজাসহ আটক-২ যশোর জেলা পুলিশের সাত কর্মকর্তা বদলি যশোরে ৯৮ সার ডিলার ৬৫ বিএনপি, অভিজ্ঞ ব্যবসায়ীরা বাদ কালীগঞ্জে ডাকাতির ঘটনায় মালামাল উদ্ধারসহ -২ ডাকাত গ্রেফতার কেন্দুয়ায় জুয়া খেলতে গিয়ে ধরা পড়লেন দুই মেম্বারসহ ছয়জন ৫ বছরে এক কোটি দক্ষ কর্মী তৈরি করে বিশ্বের বিভিন্ন দেশে পাঠানো হবে প্রবাসী কল্যাণ মন্ত্রী নওগাঁয় ডিবির অভিযানে ২৫টি জাল ১ হাজার টাকার নোটসহ গ্রেপ্তার ১ ধামইরহাটে বিজিবির অভিযানে ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি আটক খুলনা সদর থানার চাঞ্চল্যকর তুষার হত্যা মামলার সন্দিগ্ধ আসামি গ্রেফতার নারায়ণগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, সম্মাননা পেলেন চার চালক

মাদককে না, ক্রীড়াকে হ্যাঁ: কচুয়ায় জমকালো আয়োজনে ১৬ দলীয় নাইট ফুটবল টুর্নামেন্ট শুরু

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
  • ৩৩ বার পঠিত

​নিজস্ব প্রতিবেদক, কচুয়া (বাগেরহাট):আয়েশা সিদ্দিকা বুলু

“মাদককে না বলি, ক্রীড়া দিয়ে জীবন গড়ি”—এই স্লোগানকে সামনে রেখে মাদকের বিরুদ্ধে তারুণ্যের জোয়ার সৃষ্টি এবং খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে বাগেরহাটের কচুয়ায় শুরু হয়েছে ১৬ দলীয় নাইট ফুটবল টুর্নামেন্ট-২০২৬।

​গত ২৮ অক্টোবর রাতে ‘স্বপ্ন সিঁড়ি ফুটবল একাডেমি’র উদ্যোগে কচুয়া সরকারি সিএস পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে ফ্লাডলাইটের আলোয় এই টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী ম্যাচে দর্শকদের উপচে পড়া ভিড় ও স্থানীয় ক্রীড়াপ্রেমীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো এলাকায় এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

​কচুয়া উপজেলা বিএনপির সভাপতি ও কচুয়া জেবি গ্রুপের চেয়ারম্যান সরদার জাহিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জমকালো এই টুর্নামেন্টের উদ্বোধন করেন। এ সময় তিনি যুবসমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রেখে খেলাধুলায় সম্পৃক্ত হওয়ার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। খেলায় রিয়াজুল ঢাকা একাদশ ও কচুয়া তরুণ একাদশ যৌথভাবে চ্যাম্পিয়ন হয়

খেলায় অত্যন্ত দক্ষতার সঙ্গে ম্যাচ পরিচালনা করেন রেফারি মো. সুমন মোড়ল ও মেহেদী হাসান।

​উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এম তৌহিদুল ইসলাম, কচুয়া উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাসফিকুর রহমান মাসুম, যুবদল নেতা এমদাদুল হক মাসুদ, স্বেচ্ছাসেবক দল নেতা সরদার নাহিদ, ছাত্রদল নেতা শেখ রিয়াজ এবং কচুয়া উপজেলা মফস্বল সাংবাদিক ফোরামের উপদেষ্টা জাহিদুল ইসলাম বুলু।

​এছাড়াও টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে ক্রীড়া সংস্থার সদস্য ও সাংবাদিক শেখ সুজন ও খান সুমন, স্বপ্ন সিঁড়ি একাডেমির কর্মকর্তা নাঈম বিশ্বাস, সাব্বির শেখ ও রমজানসহ টুর্নামেন্টে অংশগ্রহণকারী ১৬টি দলের সভাপতি, সম্পাদক, ম্যানেজার এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

​রাতে ফ্লাডলাইটের উজ্জ্বল আলোয় এমন নান্দনিক আয়োজন কচুয়ার ক্রীড়াঙ্গনে নতুন প্রাণের সঞ্চার করেছে বলে মনে করছেন স্থানীয় ক্রীড়াপ্রেমীরা। ১৬টি দলের অংশগ্রহণে মুখর এই টুর্নামেন্টের পরবর্তী ম্যাচগুলো দেখতেও দর্শকদের মাঝে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24