1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারী চা আড্ডায় মুন্সীগঞ্জ থেকে তরুণী এনে গণধর্ষণ অভিযোগে গ্রেফতার ১ ভুট্টা ব্যবসায় ১ কোটি ৬৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার ১ নেত্রকোণা দুর্গাপুরে ভার্চুয়ালি যুক্ত হয়ে কৃষি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষকের সেবায় নতুন উদ্যোগ, মনোহরদীতে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম চাঁপাইনবাবগঞ্জ ৬ নং ওর্য়াডে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান ​শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ১২টি ভারতীয় চোরাই মোবাইল জব্দ কেশবপুরে সরকারি খাল দখলমুক্ত, কেটে দেওয়া হলো ঘেরের বেড়ি ‘ইত্যাদি’র জনপ্রিয় নানা-নাতি জুটি আজ স্মৃতির পাতায় ‘বড় কোনো পদ না পেলেও আক্ষেপ নেই’—হাসিমুখে যা বললেন লুৎফুজ্জামান বাবর সাতক্ষীরায় শুরু ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলা

যশোরের কোতোয়ালী মডেল থানাধীন চুড়ামনকাটি এলাকায় অভিযান চালিয়ে ২২৫৭ বোতল স্কাফ ও উইনকেরিক্স সহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৪ বার পঠিত

*যশোরের কোতোয়ালী মডেল থানাধীন চুড়ামনকাটি এলাকায় অভিযান চালিয়ে ২২৫৭ বোতল স্কাফ ও উইনকেরিক্স সহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে এসআরবি-৬, যশোর এবং ঝিনাইদহ ক্যাম্পের যৌথ আভিযানিক দল*

মাদকের বিরুদ্ধে *জিরো টলারেন্স নীতিতে* অটল থেকে এসআরবি ফোর্সেস মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
এরই ধারাবাহিকতায় অদ্য ২১ সেপ্টেম্বর ২০২৬ তারিখ, রাত ২১:০০ ঘটিকার সময় এসআরবি-৬, সিপিসি-৩, যশোর এবং সিপিসি-২, ঝিনাইদহ ক্যাম্পের যৌথ অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে
যশোর কোতোয়ালী মডেল থানাধীন চুড়ামনকাটি এলাকায় অভিযান চালিয়ে দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামিদ্বয় হলেন, *১। মোঃ হেমায়েত উদ্দিন (৪৮), পিতাঃ আব্দুল কাসেম,* সাং- চন্দপাশা, থানা- কোতোয়ালী, জেলা- বরিশাল এবং *২। মোঃ সুজন (২৪), পিতাঃ মোঃ দুলাল,* সাং- তারাবুনিয়া, থানা- মির্জাগঞ্জ, জেলা- বরিশাল।

গ্রেফতারকৃত আসামিদ্বয়ের হেফাজত হতে অবৈধ মাদকদ্রব্য ২২৫৬ বোতল স্কাফ সিরাপ এবং ০১ বোতল উইনকেরিক্স সিরাপ সর্বমোট ২২৫৭ বোতল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ পূর্বক পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য যশোর জেলার কোতোয়ালী মডেল থানায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু পূর্বক উদ্ধারকৃত আলামত ও আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

মেজর মোঃ ফজলে রাব্বি প্রিন্স, কোম্পানী কমান্ডার, সিপিসি-৩, যশোর জানান, নিয়মিত মামলার আসামিসহ বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতার, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার এবং চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণের মতো ঘটনায় জড়িত অপরাধীদের বিরুদ্ধে এসআরবির চলমান অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24