1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারী চা আড্ডায় মুন্সীগঞ্জ থেকে তরুণী এনে গণধর্ষণ অভিযোগে গ্রেফতার ১ ভুট্টা ব্যবসায় ১ কোটি ৬৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার ১ নেত্রকোণা দুর্গাপুরে ভার্চুয়ালি যুক্ত হয়ে কৃষি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষকের সেবায় নতুন উদ্যোগ, মনোহরদীতে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম চাঁপাইনবাবগঞ্জ ৬ নং ওর্য়াডে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান ​শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ১২টি ভারতীয় চোরাই মোবাইল জব্দ কেশবপুরে সরকারি খাল দখলমুক্ত, কেটে দেওয়া হলো ঘেরের বেড়ি ‘ইত্যাদি’র জনপ্রিয় নানা-নাতি জুটি আজ স্মৃতির পাতায় ‘বড় কোনো পদ না পেলেও আক্ষেপ নেই’—হাসিমুখে যা বললেন লুৎফুজ্জামান বাবর সাতক্ষীরায় শুরু ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলা

যশোর উপশহর এলাকায় র‍্যাব অভিযান চালিয়ে দুই মালিককে দেড় লাখ টাকা জরিমানা ও এক মাসের কারাদণ্ড

  • প্রকাশের সময় : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ২৯ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক

যশোরের উপশহর পার্ক সংলগ্ন হিরা প্লাস্টিক কারখানা ও আরএসওয়াই কেমিক্যাল কারখানায় বুধবার (২২ এপ্রিল) দুপুরে অভিযান চালিয়েছে র‍্যাব-৬ এর সদস্যরা। এ সময় কেমিক্যাল কারখানা দুটির ভিতরে ঢুকে দেখা যায়, প্রচুর পরিমাণ ভেজাল কেমিক্যাল ও উৎপাদিত পণ্য। এছাড়া হিরা প্লাস্টিক কারখানার আড়ালে তৈরি করে আসছিল নকল টয়লেট ক্লিনার, টাইলস পলিশ, হ্যান্ডওয়াশ, গ্লাস ক্লিনার ও সাহা সুপার ভিম বার সাবান।

পরে সহকারী কমিশনার (ভূমি) শামীম হোসাইন ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে হিরা প্লাস্টিক কোম্পানিকে ১ লাখ টাকা জরিমানা এবং মালিক আব্দুল বারিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। একইভাবে নানা অসঙ্গতির কারণে আরএসওয়াই কেমিক্যাল কারখানার মালিক রাজু আহম্মেদকে ৫০ হাজার টাকা জরিমানা ও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন র‍্যাব-৬ যশোর কোম্পানি কমান্ডার মেজর এটিএম ফজলে রাব্বি প্রিন্স। আরও উপস্থিত ছিলেন বিএসটিআই ও পুলিশ সদস্যরা। এছাড়াও প্রতিষ্ঠানের কাঁচামাল জব্দ করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24