1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারী চা আড্ডায় মুন্সীগঞ্জ থেকে তরুণী এনে গণধর্ষণ অভিযোগে গ্রেফতার ১ ভুট্টা ব্যবসায় ১ কোটি ৬৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার ১ নেত্রকোণা দুর্গাপুরে ভার্চুয়ালি যুক্ত হয়ে কৃষি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষকের সেবায় নতুন উদ্যোগ, মনোহরদীতে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম চাঁপাইনবাবগঞ্জ ৬ নং ওর্য়াডে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান ​শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ১২টি ভারতীয় চোরাই মোবাইল জব্দ কেশবপুরে সরকারি খাল দখলমুক্ত, কেটে দেওয়া হলো ঘেরের বেড়ি ‘ইত্যাদি’র জনপ্রিয় নানা-নাতি জুটি আজ স্মৃতির পাতায় ‘বড় কোনো পদ না পেলেও আক্ষেপ নেই’—হাসিমুখে যা বললেন লুৎফুজ্জামান বাবর সাতক্ষীরায় শুরু ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলা

রঙ মহল নাট্য সংস্থা মঙ্গলকোট (RNS)-এর বিশেষ সাধারণ সভা

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৬ বার পঠিত

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি

কেশবপুরের মঙ্গলকোট “রঙ মহল নাট্য সংস্থা (RNS)-এর আয়োজনে এক বিশেষ সাধারণ সভা ও আলোচনা সভার আয়োজন সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর-২৬) বিকেলে মঙ্গলকোট বাজার সংলগ্ন “সবুজ শিক্ষা নিকেতন”-এর হল রুমে ওই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপি বিশিষ্ট নেতা মাস্টার আব্দুল লতিফ-এর সভাপতিত্বে এবং রঙ মহল নাট্য সংস্থর সাধারণ সম্পাদক জালাল উদ্দীন সরদার-এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, সংগঠনের সভাপতি আবুল কাশেম মোড়ল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক ও কবি ইব্রাহিম রেজা, বিশিষ্ট সাহিত্য সংগঠক ও পল্লী চিকিৎসক কাদেরুজ্জামান ও নাট্যকার ও কথাসাহিত্যিক বিশ্বজিৎ ঘোষ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কেশবপুর উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক মজনুর রহমান, ইউপি সদস্য সাত্তার মোড়ল, মঙ্গলকোট সবুজ শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষক মিজানুর রহমান, মঙ্গলকোট রঙ্গন খেলাঘর আসরের সভাপতি ও কবি নজর উদ্দীন সানা, শিল্পী অরূপ ব্রহ্ম, নাট্যামোদী মোহাসিন আলম, মুনফর রহমান, শরিফ আহমেদ, বরুণ সেন, মোঃ গফ্ফার, কামরুজ্জামান প্রমূখ।
সংগঠনটি এগিয়ে যাওয়ার লক্ষ্যে সভায় বক্তারা সংস্থাটির আগামী দিনের পথচলা, সাংস্কৃতিক কর্মকাণ্ডের পরিকল্পনা এবং সাংগঠনিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন।
ছবিঃ
২৫/০৯/২৬

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24