1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারী চা আড্ডায় মুন্সীগঞ্জ থেকে তরুণী এনে গণধর্ষণ অভিযোগে গ্রেফতার ১ ভুট্টা ব্যবসায় ১ কোটি ৬৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার ১ নেত্রকোণা দুর্গাপুরে ভার্চুয়ালি যুক্ত হয়ে কৃষি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষকের সেবায় নতুন উদ্যোগ, মনোহরদীতে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম চাঁপাইনবাবগঞ্জ ৬ নং ওর্য়াডে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান ​শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ১২টি ভারতীয় চোরাই মোবাইল জব্দ কেশবপুরে সরকারি খাল দখলমুক্ত, কেটে দেওয়া হলো ঘেরের বেড়ি ‘ইত্যাদি’র জনপ্রিয় নানা-নাতি জুটি আজ স্মৃতির পাতায় ‘বড় কোনো পদ না পেলেও আক্ষেপ নেই’—হাসিমুখে যা বললেন লুৎফুজ্জামান বাবর সাতক্ষীরায় শুরু ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলা

রাজশাহীতে র‍্যাবের অভিযান৩৬ কেজি গাঁজাসহ বাবা-ছেলে গ্রেফতার

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ৭৮ বার পঠিত

​মোঃ রবিউল ইসলাম মিনাল:গোদাগাড়ী রাজশাহী জেলা প্রতিনিধি​​
২৩ এপ্রিল,২০২৬ রাজশাহী মহানগরীর রাজপাড়া থানা এলাকায় একটি সফল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৩৬.৭ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৫)। গ্রেফতারকৃতরা সম্পর্কে পিতা ও পুত্র।
​
র‍্যাব-৫, রাজশাহীর সদর কোম্পানীর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গত ২২ এপ্রিল ২০২৬ তারিখ বিকেল ৪:৫০ ঘটিকায় তেরোখাদিয়া পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালায়। ধৃত আসামি শাহাজাহান আলীর বসতবাড়ীতে তল্লাশি চালিয়ে ঘরের ভেতর লুকিয়ে রাখা ৩৬.৭ কেজি গাঁজা, ০২টি মোবাইল এবং ০৩টি সিম কার্ড উদ্ধার করা হয়।
​গ্রেফতারকৃতরা হলেন১. মোঃ শাহাজাহান আলী (৫৮), পিতা- মৃত সোলেমান সরকার।২. মোঃ রিদওয়ান ইসলাম ওরফে হৃদয় (৩০), পিতা- মোঃ শাহাজাহান আলী।
উভয়ই রাজশাহী মহানগরীর রাজপাড়া থানাধীন তেরখাদিয়া পশ্চিমপাড়া (ওয়ার্ড নং-১৪) এলাকার বাসিন্দা।
​
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছে যে, তারা দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে অবৈধভাবে গাঁজা সংগ্রহ করে রাজশাহীর বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিল। বিক্রির উদ্দেশ্যেই তারা বিপুল পরিমাণ এই মাদক নিজ বাড়িতে মজুদ করে রেখেছিল।
​
র‍্যাব জানায়, অপরাধীদের আইনের আওতায় আনতে তাদের এই অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24