1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারী চা আড্ডায় মুন্সীগঞ্জ থেকে তরুণী এনে গণধর্ষণ অভিযোগে গ্রেফতার ১ ভুট্টা ব্যবসায় ১ কোটি ৬৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার ১ নেত্রকোণা দুর্গাপুরে ভার্চুয়ালি যুক্ত হয়ে কৃষি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষকের সেবায় নতুন উদ্যোগ, মনোহরদীতে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম চাঁপাইনবাবগঞ্জ ৬ নং ওর্য়াডে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান ​শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ১২টি ভারতীয় চোরাই মোবাইল জব্দ কেশবপুরে সরকারি খাল দখলমুক্ত, কেটে দেওয়া হলো ঘেরের বেড়ি ‘ইত্যাদি’র জনপ্রিয় নানা-নাতি জুটি আজ স্মৃতির পাতায় ‘বড় কোনো পদ না পেলেও আক্ষেপ নেই’—হাসিমুখে যা বললেন লুৎফুজ্জামান বাবর সাতক্ষীরায় শুরু ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলা

রুহিয়ায় ২ মুদি দোকানে ৯ হাজার টাকা জরিমানা

  • প্রকাশের সময় : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩০ বার পঠিত

‎মোঃ সোয়েল রানা, ​রুহিয়া (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রুহিয়া বাজারে মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে দুটি পাইকারি মুদি দোকানকে ৯ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে রুহিয়া বাজারে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক এ,এস,এম মাসুম-উদ-দৌলা। ​অভিযান সূত্রে জানা যায়, পণ্যের নির্ধারিত মূল্য তালিকা প্রদর্শন না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৮ ধারায় অপরাধ সাব্যস্ত করে ‘মেসার্স সিরাজুল স্টোর’-এর প্রোপাইটার মোঃ সিরাজুল ইসলামকে ৬ হাজার টাকা এবং একই অপরাধে ‘মেসার্স আলামিন স্টোর’-এর প্রোপাইটর মোঃ আল আমিনকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় দুটি প্রতিষ্ঠান থেকে মোট ৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। 
‎​সহকারী পরিচালক এ,এস,এম মাসুম-উদ-দৌলা জানান, বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং ভোক্তাদের স্বার্থ রক্ষায় নিয়মতান্ত্রিকভাবে এ ধরনের তদারকি ও অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24