1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারী চা আড্ডায় মুন্সীগঞ্জ থেকে তরুণী এনে গণধর্ষণ অভিযোগে গ্রেফতার ১ ভুট্টা ব্যবসায় ১ কোটি ৬৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার ১ নেত্রকোণা দুর্গাপুরে ভার্চুয়ালি যুক্ত হয়ে কৃষি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষকের সেবায় নতুন উদ্যোগ, মনোহরদীতে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম চাঁপাইনবাবগঞ্জ ৬ নং ওর্য়াডে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান ​শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ১২টি ভারতীয় চোরাই মোবাইল জব্দ কেশবপুরে সরকারি খাল দখলমুক্ত, কেটে দেওয়া হলো ঘেরের বেড়ি ‘ইত্যাদি’র জনপ্রিয় নানা-নাতি জুটি আজ স্মৃতির পাতায় ‘বড় কোনো পদ না পেলেও আক্ষেপ নেই’—হাসিমুখে যা বললেন লুৎফুজ্জামান বাবর সাতক্ষীরায় শুরু ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলা

রুহিয়ায় ড্রেনের অভাবে জলাবদ্ধতা: চরম দুর্ভোগে হাজারো মানুষ

  • প্রকাশের সময় : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৭ বার পঠিত

মোঃ সোয়েল রানা, রুহিয়া (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রুহিয়া উপজেলার ২নং আখানগর ইউনিয়নের হাজীপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে ড্রেনেজ ব্যবস্থা না থাকায় তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এর ফলে ওই গুরুত্বপূর্ণ সড়ক দিয়ে চলাচলকারী হাজারো মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। সরেজমিনে দেখা যায়, ঢোলারহাট জব্বার চেয়ারম্যানের বাড়ি থেকে আখানগর ইউনিয়ন পরিষদ অভিমুখী সড়কের হাজীপাড়া অংশে প্রায় আধা কিলোমিটারজুড়ে বছরের অধিকাংশ সময়ই পানি জমে থাকে। প্রতিদিন এই সড়ক দিয়ে নারী, পুরুষ, শিশু ও বয়স্কসহ অসংখ্য মানুষ যাতায়াত করেন। সামান্য বৃষ্টি হলেই সড়কটিতে পানি জমে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেয়। দীর্ঘদিন ধরে এই সমস্যা চললেও স্থায়ীভাবে পানি নিষ্কাশনের কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ স্থানীয়দের। জলাবদ্ধতার কারণে প্রায়ই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। পরিদর্শনকালে দেখা যায়, স্থানীয় একটি কিন্ডারগার্টেন স্কুলের তিন শিশু শিক্ষার্থী সাইকেলযোগে বাড়ি ফেরার সময় জমে থাকা পানিতে পড়ে যায়। এতে তাদের বই-খাতা ও পোশাক সম্পূর্ণ ভিজে যায় এবং একজনের জুতাও পানিতে হারিয়ে যায়। পরে স্থানীয়দের তাৎক্ষণিক সহায়তায় তাদের উদ্ধার করা হয়। এমন নিত্যদিনের ভোগান্তিতে ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা দ্রæত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন। স্থানীয় বাসিন্দা আহম্মেদ হোসেন, আলতাফুর রহমান ও রেজিয়া বেগম ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রতিনিয়ত আমাদের এই সড়ক দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করতে হয়। দীর্ঘদিনের এই জলাবদ্ধতার কারণে আমাদের জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রæত এই সমস্যার স্থায়ী সমাধান চাই। তারা আরও জানান, একরামুলের বাড়ি থেকে ইব্রাহিমের বাড়ি পর্যন্ত প্রায় আধা কিলোমিটার সড়কের দুই পাশে ড্রেন নির্মাণ করা হলে পানি নিষ্কাশন সহজ হবে এবং এলাকাবাসী দীর্ঘদিনের এই দুর্ভোগ থেকে মুক্তি পাবেন। এ বিষয়ে ঢোলারহাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও রুহিয়া উপজেলা বিএনপির সভাপতি আব্দুল জব্বার জানান, বিষয়টি আমার জানা আছে। সেখানে ড্রেন নির্মাণ করা না গেলেও রাস্তার মাঝখান দিয়ে কিছুটা উঁচু করে দিলে পানি জমে থাকবে না এবং জলাবদ্ধতার সৃষ্টি হবে না। অনতিবিলম্বে এই কাজটি বাস্তবায়ন করা হবে।
‎
‎তারিখ: ২১/০৯/২০২৬ইং
‎মোবাইল নং- ০১৭৯৬০৩০৩৯৭

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24