1. admin@mhnews24.com : admin :
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জিয়া পরিষদ ও জিয়া মন্ত্র এবং জিয়া সাইবার ফোর্স -জেডসিএফ যুক্তরাষ্ট্র এর উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি পালিত দোয়ারাবাজার সীমান্তে বিজিবির অভিযানে ৭ জন আটক, পালিয়েছে ২ মালয়েশিয়ার বাড়িতে কারাবাসেও পরিবারের সঙ্গ পাচ্ছেন না নাজিব, একসঙ্গে থাকতে পারবেন না স্ত্রী-স্বজনরাও। সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে ভারতীয় সোলার প্যানেল ও ফেয়ারডিল সিরাপ জব্দ শ্যামনগরের গাবুরাতে জেলেদের স্ত্রী-সন্তানদের মানববন্ধন, বনদস্যু নির্মূলের দাবী মদনে শাহেনা আক্তার ইসলামিয়া কওমী মহিলা মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধনী অনুষ্ঠান কচুয়ায় উপজেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক চেয়ারম্যান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শিকদার আ: আব্দুর রহিম এর স্ত্রীর ইন্তেকাল।বিভিন্ন মহলের শোক আশুলিয়ায় ডক্টরস জেনারেল হাসপাতালের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ, কর্মচারীকে মারধর ও প্রাণনাশের হুমকির বিরুদ্ধে থানায় অভিযোগ পাইকগাছার সার্বিক উন্নয়ন ও জনদুর্ভোগ লাঘবে আধুনিক বাস টার্মিনাল নির্মাণ জরুরি ..এসএম মনিরুল হাসান বাপ্পী নাটোরে হুইপ দুলুকে সংবর্ধনা, জনতার ঢলে কাবির হোসেন কাঙ্গালের পক্ষে গণজোয়ার

রুহিয়ায় বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৪ বার পঠিত

‎মোঃ সোয়েল রানা, রুহিয়া (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
‎পরিকল্পিত সন্ত্রাস ও সহিংসতার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে উপজেলা বিএনপি। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৪টা ৪৫ মিনিট থেকে সন্ধ্যা ৬টা ১৫ মিনিট পর্যন্ত রুহিয়া উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সভাপতি মোঃ আব্দুল জব্বারের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে বিএনপি ও অঙ্গসংগঠনের প্রায় ৩০০ থেকে ৩৫০ নেতাকর্মী অংশ নেন।সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রংপুর বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ মোঃ আমিনুল ইসলাম। এছাড়া বক্তব্য দেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী, সহসভাপতি মোঃ আলম, সাংগঠনিক সম্পাদক মুহিবুল্লাহ মোঃ আবু নূর চৌধুরী, রুহিয়া উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মোঃ আব্দুল মালেক মানিক, যুগ্ম সাধারণ সম্পাদক ও ঠাকুরগাঁও জেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক মোঃ মকবুল হোসেন এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম রিপন।সমাবেশে বক্তারা অভিযোগ করেন, দেশকে অস্থিতিশীল ও অর্থনৈতিকভাবে দুর্বল করার লক্ষ্যে বিভিন্ন মহল অপতৎপরতা চালাচ্ছে। আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের বিরুদ্ধে সন্ত্রাস, সহিংসতা, ককটেল বিস্ফোরণ, হামলা-ভাঙচুর এবং জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগ তুলে বক্তারা এসব কর্মকাণ্ডের প্রতিবাদ জানান। তারা বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ থেকে যেকোনো ধরনের সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহত করতে হবে। একই সঙ্গে তারা এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে গণতান্ত্রিক ও শান্তিপূর্ণভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি রুহিয়া উপজেলা বিএনপি কার্যালয় থেকে বের হয়ে এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, পুরো কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24